ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগ, বাংলাদেশি প্রবাসীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম
পাঠক: ৩৩ জন
প্রিন্ট

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগ, বাংলাদেশি প্রবাসীর আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত

কুয়েতে এক ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ২৪ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (৩১ অক্টোবর) ভোরে দেশটির শার্ক থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি। পরে তাঁকে আটক করে পুলিশ।

কুয়েতের সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে জন্ম নেওয়া ওই বাংলাদেশি ভোরে শার্ক থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে হত্যার কথা জানান। এ সময় তাঁকে ভীত ও উদ্বিগ্ন দেখাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি দাবি করেন, নিহত ইয়েমেনি নাগরিক তাঁর শরীরে পানি ছিটিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তির ওপর হামলা করেন এবং গলা কেটে দেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে কুয়েতের মুতলা শহরের একটি স্থাপনার ভেতর থেকে ১৯৯১ সালে জন্ম নেওয়া এক ইয়েমেনি নাগরিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশি সন্দেহভাজনের স্বীকারোক্তির যোগসূত্র পাওয়া গেছে।

মরদেহ উদ্ধারের পর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে সেখানে পাবলিক প্রসিকিউশন, অপরাধ তদন্ত বিভাগ ও ফরেনসিক দলের সদস্যরা পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্দেহভাজন বাংলাদেশি আগে থেকেই নিজ আবাসস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নথিভুক্ত ছিলেন। তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ এবং কথিত উদ্দেশ্য সম্পর্কে কুয়েতের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগ, বাংলাদেশি প্রবাসীর আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

কুয়েতে এক ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ২৪ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (৩১ অক্টোবর) ভোরে দেশটির শার্ক থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি। পরে তাঁকে আটক করে পুলিশ।

কুয়েতের সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে জন্ম নেওয়া ওই বাংলাদেশি ভোরে শার্ক থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে হত্যার কথা জানান। এ সময় তাঁকে ভীত ও উদ্বিগ্ন দেখাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি দাবি করেন, নিহত ইয়েমেনি নাগরিক তাঁর শরীরে পানি ছিটিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তির ওপর হামলা করেন এবং গলা কেটে দেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে কুয়েতের মুতলা শহরের একটি স্থাপনার ভেতর থেকে ১৯৯১ সালে জন্ম নেওয়া এক ইয়েমেনি নাগরিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশি সন্দেহভাজনের স্বীকারোক্তির যোগসূত্র পাওয়া গেছে।

মরদেহ উদ্ধারের পর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে সেখানে পাবলিক প্রসিকিউশন, অপরাধ তদন্ত বিভাগ ও ফরেনসিক দলের সদস্যরা পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্দেহভাজন বাংলাদেশি আগে থেকেই নিজ আবাসস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নথিভুক্ত ছিলেন। তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ এবং কথিত উদ্দেশ্য সম্পর্কে কুয়েতের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x