ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

জাতীয় সাঁতারে আবারও সেরা গজারিয়ার মাইশা, পাঁচ স্বর্ণ ও তিন রেকর্ড

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
পাঠক: ৬৭ জন
প্রিন্ট

জাতীয় সাঁতারে আবারও সেরা গজারিয়ার মাইশা, পাঁচ স্বর্ণ ও তিন রেকর্ড

জাতীয় সাঁতারে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তরুণ সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা। ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬-এ পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য পদক এবং তিনটি জাতীয় রেকর্ড গড়ে সেরা নারী সাঁতারু নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে গত জুলাইয়ে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণ, একটি রৌপ্য পদক ও চারটি জাতীয় রেকর্ড অর্জন করে সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছিলেন মাইশা। ফলে চলতি বছর জাতীয় পর্যায়ের দুটি প্রতিযোগিতায় সেরা সাঁতারু নির্বাচিত হয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বাহিনী, প্রতিষ্ঠান ও ক্লাবের সাঁতারুরা অংশ নেন। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাইশা।

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মেয়ে মাইশার সাঁতারে হাতেখড়ি তাঁর নানা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও আন্তর্জাতিক সাঁতারু মো. সামছুল ইসলাম বাবুলের কাছে। ছোটবেলা থেকেই নানার কাছ থেকে সাঁতারের প্রাথমিক প্রশিক্ষণ ও অনুপ্রেরণা পান তিনি।

২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন মাইশা। সেখানে থাকাকালে জুনিয়র পর্যায়ে দুটি জাতীয় রেকর্ডও গড়েন। তবে ২০২৪ সালের শেষ দিকে জাতীয় যুব দলের ক্যাম্পে সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে মেয়েকে বিকেএসপি থেকে সরিয়ে নেন তাঁর বাবা। এরপর ছয় মাসের বেশি সময় সাঁতারের বাইরে ছিলেন তিনি।

পরবর্তী সময়ে দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণজয়ী সাঁতারু ও কোচ মাহফুজা আক্তার শিলার উদ্যোগে আবারও সাঁতারে ফেরেন মাইশা। ২০২৫ সালের শেষ দিকে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক সাঁতারু হিসেবে যুক্ত হন। বর্তমানে নৌবাহিনীর কোচ মাহফুজা আক্তার শিলা, নিয়াজ আহমেদ, জুয়েল আহমেদ ও রুবেল আহমেদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

চলতি বছরের শুরুতে সার্বিয়ায় অনুষ্ঠিত মিনি অলিম্পিকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মাইশা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা তাঁর সাঁতারজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মাইশার বাবা মাহতাব উদ্দিন মাসুম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী। মা সামছুন নাহার পপি। মেয়ের ধারাবাহিক সাফল্যে পরিবার ও স্বজনদের পাশাপাশি আনন্দিত গজারিয়ার ক্রীড়াপ্রেমীরাও।

প্রত্যন্ত রসুলপুর গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে একের পর এক পদক ও রেকর্ড অর্জন করা মাইশার এই সাফল্যে গর্বিত স্থানীয়রা। পরিবার ও প্রশিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে আরও বড় সাফল্য বয়ে আনবেন এই তরুণ সাঁতারু।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জাতীয় সাঁতারে আবারও সেরা গজারিয়ার মাইশা, পাঁচ স্বর্ণ ও তিন রেকর্ড

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় সাঁতারে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তরুণ সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা। ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬-এ পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য পদক এবং তিনটি জাতীয় রেকর্ড গড়ে সেরা নারী সাঁতারু নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে গত জুলাইয়ে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণ, একটি রৌপ্য পদক ও চারটি জাতীয় রেকর্ড অর্জন করে সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছিলেন মাইশা। ফলে চলতি বছর জাতীয় পর্যায়ের দুটি প্রতিযোগিতায় সেরা সাঁতারু নির্বাচিত হয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বাহিনী, প্রতিষ্ঠান ও ক্লাবের সাঁতারুরা অংশ নেন। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাইশা।

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মেয়ে মাইশার সাঁতারে হাতেখড়ি তাঁর নানা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও আন্তর্জাতিক সাঁতারু মো. সামছুল ইসলাম বাবুলের কাছে। ছোটবেলা থেকেই নানার কাছ থেকে সাঁতারের প্রাথমিক প্রশিক্ষণ ও অনুপ্রেরণা পান তিনি।

২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন মাইশা। সেখানে থাকাকালে জুনিয়র পর্যায়ে দুটি জাতীয় রেকর্ডও গড়েন। তবে ২০২৪ সালের শেষ দিকে জাতীয় যুব দলের ক্যাম্পে সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে মেয়েকে বিকেএসপি থেকে সরিয়ে নেন তাঁর বাবা। এরপর ছয় মাসের বেশি সময় সাঁতারের বাইরে ছিলেন তিনি।

পরবর্তী সময়ে দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণজয়ী সাঁতারু ও কোচ মাহফুজা আক্তার শিলার উদ্যোগে আবারও সাঁতারে ফেরেন মাইশা। ২০২৫ সালের শেষ দিকে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক সাঁতারু হিসেবে যুক্ত হন। বর্তমানে নৌবাহিনীর কোচ মাহফুজা আক্তার শিলা, নিয়াজ আহমেদ, জুয়েল আহমেদ ও রুবেল আহমেদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

চলতি বছরের শুরুতে সার্বিয়ায় অনুষ্ঠিত মিনি অলিম্পিকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মাইশা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা তাঁর সাঁতারজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মাইশার বাবা মাহতাব উদ্দিন মাসুম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী। মা সামছুন নাহার পপি। মেয়ের ধারাবাহিক সাফল্যে পরিবার ও স্বজনদের পাশাপাশি আনন্দিত গজারিয়ার ক্রীড়াপ্রেমীরাও।

প্রত্যন্ত রসুলপুর গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে একের পর এক পদক ও রেকর্ড অর্জন করা মাইশার এই সাফল্যে গর্বিত স্থানীয়রা। পরিবার ও প্রশিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে আরও বড় সাফল্য বয়ে আনবেন এই তরুণ সাঁতারু।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x