ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগোলেন তাসকিন, শরিফুল ১১ নম্বরে

 খেলাধুলা ডেস্ক
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
পাঠক: ৬০ জন
প্রিন্ট

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগোলেন তাসকিন, শরিফুল ১১ নম্বরে
ফাইল ছবি: এএফপি

আইসিসির ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তাসকিন। অন্যদিকে, দুই ধাপ উন্নতি করে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন শরিফুল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই দুই পেসারের।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই প্রতিপক্ষের তিনটি উইকেট তুলে নেন তাসকিন। তবে তার এই পারফরম্যান্সের পরও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।

এদিকে, ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪২-এ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতালের। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।

এ ছাড়া রাওয়ালপিন্ডিতে সিরিজ শেষে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটের। সালমান আগা ১২তম এবং ডাকেট ১৩তম স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড। বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগোলেন তাসকিন, শরিফুল ১১ নম্বরে

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

আইসিসির ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তাসকিন। অন্যদিকে, দুই ধাপ উন্নতি করে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন শরিফুল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই দুই পেসারের।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই প্রতিপক্ষের তিনটি উইকেট তুলে নেন তাসকিন। তবে তার এই পারফরম্যান্সের পরও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।

এদিকে, ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪২-এ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতালের। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।

এ ছাড়া রাওয়ালপিন্ডিতে সিরিজ শেষে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটের। সালমান আগা ১২তম এবং ডাকেট ১৩তম স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড। বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x