ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
পাঠক: ৫৪ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার কুতুবআইল ও পিঠালিপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকাল থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে জেলার অন্যান্য শিল্পাঞ্চলে বড় ধরনের বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। স্বাভাবিক ছিল জনজীবন ও যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় চাষাঢ়া, শিবু মার্কেট, বিসিক শিল্পাঞ্চল, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, মদনপুর, তারাব, বরপা ও ভুলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে নতুন বেতনকাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ইন্ধন ও নাশকতার অভিযোগও সামনে এসেছে।

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন।

শুরুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রমিকদের সঙ্গে কথা বলে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। পরে পুলিশ সদস্যরাও মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেলা সাড়ে ১১টার দিকে পিঠালিপুল এলাকায়ও শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা যায়। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকালে ফতুল্লায় শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাঁদের মজুরি বোর্ড গঠন ও নতুন সিদ্ধান্ত আসার বিষয়টি জানানো হয়। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে।

টিয়ার শেলে অসুস্থ শ্রমিক

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের প্রভাবে স্থানীয় একটি হোসিয়ারি কারখানার ১৮ বছর বয়সী শ্রমিক জান্নাত অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সহকর্মীরা কোলে করে হাসপাতালে নিয়ে যান।

ওই কারখানার আরেক শ্রমিক নার্গিস বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর তাঁদের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পর তাঁরা সড়কে কাঁদানে গ্যাসের শেলের মধ্যে পড়ে যান।

অন্যদিকে কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার এক শ্রমিক অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে কয়েকজন শ্রমিককে মারধর করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ বিএনপির

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাঁদের দাবি, শ্রমিকদের প্রকৃত দাবিকে ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সংঘর্ষের পর মহানগর বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনের শ্রমিক পরিচয়পত্রের সঙ্গে তাঁদের চেহারার মিল পাওয়া যাচ্ছে না বলে তাঁরা সন্দেহ করছেন। তাঁর অভিযোগ, একটি গোপন সংগঠনের লোকজন শ্রমিকদের মধ্যে মিশে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীও একই ধরনের অভিযোগ করেন। তবে শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শ্রমিকেরা তাঁদের রাজনৈতিক বা সামাজিক প্রতিপক্ষ নন। বিএনপিও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে একমত। এই দাবিকে কেন্দ্র করে কেউ যেন শিল্পের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সঙ্গে তাঁরা কথা বলেছেন।

এদিকে সকালে সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও টিপরদী এলাকার পোশাকশ্রমিক ও কারখানা মালিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা যুবদলের সদস্যসচিব খাইরুল ইসলাম সজিব। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সজিব বলেন, শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ওঠার পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন বেতনকাঠামো ঘোষণার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কাছে সময় ও সহযোগিতা চাওয়া হয়েছে। তাঁদের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো পক্ষ যেন শ্রমিকদের দাবিকে ব্যবহার করে শিল্পাঞ্চলে অরাজকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

রূপগঞ্জে শান্তিপূর্ণ উৎপাদন, বিএনপির সতর্ক অবস্থান

অন্যদিকে টানা চতুর্থ দিনের মতো রূপগঞ্জের তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতারা। পরে বরপা দলীয় কার্যালয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

তারাব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, বুধবার বিকেল পর্যন্ত রূপগঞ্জের পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁরা মজুরি বোর্ডের ওপর আস্থার কথা জানতে পেরেছেন।

শ্রমিক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

দ্রুত মজুরিকাঠামো ঘোষণার দাবি শ্রমিক নেতার

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমএ শাহীন বলেন, সরকার সময়মতো মজুরি বোর্ড গঠন করলে পরিস্থিতি এতটা জটিল হতো না। উত্তরা, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের খবর এবং প্রশাসনের সঙ্গে সংঘর্ষের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফতুল্লার কিছু কারখানার শ্রমিক ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন।

তবে আন্দোলনে কিছু সন্দেহজনক গতিবিধি ও উসকানিমূলক স্লোগান লক্ষ্য করেছেন বলেও জানান তিনি। তাঁর মতে, শ্রমিকদের প্রকৃত দাবির বাইরে কিছু কর্মকাণ্ড আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এমএ শাহীন শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত নতুন মজুরিকাঠামো ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

কারখানার গেটে বহিরাগতদের ভাঙচুরের অভিযোগ

আন্দোলনকে কেন্দ্র করে কারখানার অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও স্থানীয় রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের উসকে দেওয়ার অভিযোগও তুলেছেন এক পোশাক কারখানার মালিক। তাঁর দাবি, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন নির্ধারণের প্রক্রিয়া চললেও কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।

উদাহরণ হিসেবে তিনি ফতুল্লার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার বুধবারের পরিস্থিতির কথা উল্লেখ করেন।

স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে ওই কারখানার প্রধান ফটকে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের চেষ্টা করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারখানার শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগের সংঘর্ষে মামলা, ছয়জন গ্রেপ্তার

এর আগে সোমবার ও মঙ্গলবার একই দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

এ ঘটনায় বুধবার ভোররাতে ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিলন ফকির বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তাৎক্ষণিকভাবে রিমান্ড মঞ্জুর করেননি। আগামী ৯ নভেম্বর শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ—সব মিলিয়ে নারায়ণগঞ্জের পোশাকশিল্পে এখনো উদ্বেগ কাটেনি। দ্রুত আলোচনার মাধ্যমে মজুরি-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা এবং সহিংসতার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার কুতুবআইল ও পিঠালিপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকাল থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে জেলার অন্যান্য শিল্পাঞ্চলে বড় ধরনের বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। স্বাভাবিক ছিল জনজীবন ও যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় চাষাঢ়া, শিবু মার্কেট, বিসিক শিল্পাঞ্চল, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, মদনপুর, তারাব, বরপা ও ভুলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে নতুন বেতনকাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ইন্ধন ও নাশকতার অভিযোগও সামনে এসেছে।

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন।

শুরুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রমিকদের সঙ্গে কথা বলে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। পরে পুলিশ সদস্যরাও মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেলা সাড়ে ১১টার দিকে পিঠালিপুল এলাকায়ও শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা যায়। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকালে ফতুল্লায় শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাঁদের মজুরি বোর্ড গঠন ও নতুন সিদ্ধান্ত আসার বিষয়টি জানানো হয়। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে।

টিয়ার শেলে অসুস্থ শ্রমিক

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের প্রভাবে স্থানীয় একটি হোসিয়ারি কারখানার ১৮ বছর বয়সী শ্রমিক জান্নাত অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সহকর্মীরা কোলে করে হাসপাতালে নিয়ে যান।

ওই কারখানার আরেক শ্রমিক নার্গিস বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর তাঁদের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পর তাঁরা সড়কে কাঁদানে গ্যাসের শেলের মধ্যে পড়ে যান।

অন্যদিকে কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার এক শ্রমিক অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে কয়েকজন শ্রমিককে মারধর করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ বিএনপির

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাঁদের দাবি, শ্রমিকদের প্রকৃত দাবিকে ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সংঘর্ষের পর মহানগর বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনের শ্রমিক পরিচয়পত্রের সঙ্গে তাঁদের চেহারার মিল পাওয়া যাচ্ছে না বলে তাঁরা সন্দেহ করছেন। তাঁর অভিযোগ, একটি গোপন সংগঠনের লোকজন শ্রমিকদের মধ্যে মিশে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীও একই ধরনের অভিযোগ করেন। তবে শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শ্রমিকেরা তাঁদের রাজনৈতিক বা সামাজিক প্রতিপক্ষ নন। বিএনপিও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে একমত। এই দাবিকে কেন্দ্র করে কেউ যেন শিল্পের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সঙ্গে তাঁরা কথা বলেছেন।

এদিকে সকালে সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও টিপরদী এলাকার পোশাকশ্রমিক ও কারখানা মালিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা যুবদলের সদস্যসচিব খাইরুল ইসলাম সজিব। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সজিব বলেন, শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ওঠার পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন বেতনকাঠামো ঘোষণার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কাছে সময় ও সহযোগিতা চাওয়া হয়েছে। তাঁদের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো পক্ষ যেন শ্রমিকদের দাবিকে ব্যবহার করে শিল্পাঞ্চলে অরাজকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

রূপগঞ্জে শান্তিপূর্ণ উৎপাদন, বিএনপির সতর্ক অবস্থান

অন্যদিকে টানা চতুর্থ দিনের মতো রূপগঞ্জের তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতারা। পরে বরপা দলীয় কার্যালয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

তারাব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, বুধবার বিকেল পর্যন্ত রূপগঞ্জের পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁরা মজুরি বোর্ডের ওপর আস্থার কথা জানতে পেরেছেন।

শ্রমিক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

দ্রুত মজুরিকাঠামো ঘোষণার দাবি শ্রমিক নেতার

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমএ শাহীন বলেন, সরকার সময়মতো মজুরি বোর্ড গঠন করলে পরিস্থিতি এতটা জটিল হতো না। উত্তরা, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের খবর এবং প্রশাসনের সঙ্গে সংঘর্ষের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফতুল্লার কিছু কারখানার শ্রমিক ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন।

তবে আন্দোলনে কিছু সন্দেহজনক গতিবিধি ও উসকানিমূলক স্লোগান লক্ষ্য করেছেন বলেও জানান তিনি। তাঁর মতে, শ্রমিকদের প্রকৃত দাবির বাইরে কিছু কর্মকাণ্ড আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এমএ শাহীন শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত নতুন মজুরিকাঠামো ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

কারখানার গেটে বহিরাগতদের ভাঙচুরের অভিযোগ

আন্দোলনকে কেন্দ্র করে কারখানার অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও স্থানীয় রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের উসকে দেওয়ার অভিযোগও তুলেছেন এক পোশাক কারখানার মালিক। তাঁর দাবি, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন নির্ধারণের প্রক্রিয়া চললেও কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।

উদাহরণ হিসেবে তিনি ফতুল্লার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার বুধবারের পরিস্থিতির কথা উল্লেখ করেন।

স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে ওই কারখানার প্রধান ফটকে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের চেষ্টা করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারখানার শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগের সংঘর্ষে মামলা, ছয়জন গ্রেপ্তার

এর আগে সোমবার ও মঙ্গলবার একই দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

এ ঘটনায় বুধবার ভোররাতে ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিলন ফকির বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তাৎক্ষণিকভাবে রিমান্ড মঞ্জুর করেননি। আগামী ৯ নভেম্বর শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ—সব মিলিয়ে নারায়ণগঞ্জের পোশাকশিল্পে এখনো উদ্বেগ কাটেনি। দ্রুত আলোচনার মাধ্যমে মজুরি-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা এবং সহিংসতার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x