ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মানুষের হাতের মতো রোবট তৈরি করছে জাপান, এক আঙুলেই তুলতে পারে ৫ কেজি

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
পাঠক: ৩২ জন
প্রিন্ট

মানুষের হাতের মতো রোবট তৈরি করছে জাপান, এক আঙুলেই তুলতে পারে ৫ কেজি
ছবি: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভেরিফায়েড ফেসবুক থেকে সংগৃহীত

মানুষের হাতের মতো দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম রোবটিক হাত তৈরি করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান মিনেবিয়া মিৎসুমি। প্রতিষ্ঠানটির তৈরি এই রোবটিক হাতের প্রতিটি আঙুল দিয়ে প্রায় ৫ কেজি ওজন তোলা সম্ভব। পাঁচটি আঙুল একসঙ্গে ব্যবহার করে তাত্ত্বিকভাবে ২৫ কেজি পর্যন্ত ওজন তোলার সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ফিজিক্যাল এআই–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভার চতুর্থ পর্বের তথ্য তুলে ধরেন। সেখানে মিনেবিয়া মিৎসুমি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউকুহিসা কাইয়ুনুমা তাঁদের উদ্ভাবিত রোবটিক হাতটির কার্যকারিতা প্রদর্শন করেন।

কোম্পানিটির প্রধান নির্বাহী জানান, গত বছর যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)-তে প্রথমবারের মতো রোবটিক হাতটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এটি ব্যাপক প্রশংসা পায়। হাতটির আঙুল অত্যন্ত দ্রুত নড়াচড়া করতে পারে।

রোবটিক হাতটির ভেতরে রয়েছে ১১টি মোটর, ১০৭টি বিয়ারিং এবং সাতটি সেন্সর। ক্যামেরায় ধারণ করা মানুষের হাতের নড়াচড়ার সঙ্গে সমন্বয় করে রোবটটির আঙুলও নড়াচড়া করে। এর মাধ্যমে ভবিষ্যতে মানুষের হাতের নড়াচড়া অনুসরণ করে সূক্ষ্ম আঙুলনির্ভর কাজ রোবটকে শেখানোর সম্ভাবনা রয়েছে।

এতে থাকা বিশেষ লোড সেন্সর কোনো বস্তু কতটা ভারী, তা শনাক্ত করতে পারে। ফলে বোতলের ওজন বাড়লে সেটি ধরে রাখার গ্রিপ বা আঁকড়ে ধরার শক্তিও স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে নেয়। এতে বস্তু ধরার ক্ষেত্রে মানুষের হাতের মতো সংবেদনশীলতা তৈরির সুযোগ রয়েছে।

মতবিনিময় সভায় ফিজিক্যাল এআইয়ের গুরুত্ব তুলে ধরে কাইয়ুনুমা বলেন, জাপানের মতো বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি ও জনসংখ্যা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রযুক্তি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ফিজিক্যাল এআইয়ের জন্য উচ্চনির্ভুল যন্ত্রাংশ অত্যন্ত প্রয়োজনীয়। এতে বিয়ারিংয়ের পাশাপাশি অ্যাকচুয়েটর, সেন্সরসহ বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়। এসব যন্ত্রাংশের আরও উন্নয়নের মাধ্যমে বিশ্বে অপরিহার্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় মিনেবিয়া মিৎসুমি।

ফিজিক্যাল এআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যা রোবট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বাস্তব জগতে মানুষের মতো কাজ করতে পারে। শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, পরিচর্যা এবং দৈনন্দিন নানা কাজে এ প্রযুক্তির ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভেরিফায়েড ফেসবুক পোস্ট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মানুষের হাতের মতো রোবট তৈরি করছে জাপান, এক আঙুলেই তুলতে পারে ৫ কেজি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মানুষের হাতের মতো দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম রোবটিক হাত তৈরি করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান মিনেবিয়া মিৎসুমি। প্রতিষ্ঠানটির তৈরি এই রোবটিক হাতের প্রতিটি আঙুল দিয়ে প্রায় ৫ কেজি ওজন তোলা সম্ভব। পাঁচটি আঙুল একসঙ্গে ব্যবহার করে তাত্ত্বিকভাবে ২৫ কেজি পর্যন্ত ওজন তোলার সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ফিজিক্যাল এআই–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভার চতুর্থ পর্বের তথ্য তুলে ধরেন। সেখানে মিনেবিয়া মিৎসুমি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউকুহিসা কাইয়ুনুমা তাঁদের উদ্ভাবিত রোবটিক হাতটির কার্যকারিতা প্রদর্শন করেন।

কোম্পানিটির প্রধান নির্বাহী জানান, গত বছর যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)-তে প্রথমবারের মতো রোবটিক হাতটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এটি ব্যাপক প্রশংসা পায়। হাতটির আঙুল অত্যন্ত দ্রুত নড়াচড়া করতে পারে।

রোবটিক হাতটির ভেতরে রয়েছে ১১টি মোটর, ১০৭টি বিয়ারিং এবং সাতটি সেন্সর। ক্যামেরায় ধারণ করা মানুষের হাতের নড়াচড়ার সঙ্গে সমন্বয় করে রোবটটির আঙুলও নড়াচড়া করে। এর মাধ্যমে ভবিষ্যতে মানুষের হাতের নড়াচড়া অনুসরণ করে সূক্ষ্ম আঙুলনির্ভর কাজ রোবটকে শেখানোর সম্ভাবনা রয়েছে।

এতে থাকা বিশেষ লোড সেন্সর কোনো বস্তু কতটা ভারী, তা শনাক্ত করতে পারে। ফলে বোতলের ওজন বাড়লে সেটি ধরে রাখার গ্রিপ বা আঁকড়ে ধরার শক্তিও স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে নেয়। এতে বস্তু ধরার ক্ষেত্রে মানুষের হাতের মতো সংবেদনশীলতা তৈরির সুযোগ রয়েছে।

মতবিনিময় সভায় ফিজিক্যাল এআইয়ের গুরুত্ব তুলে ধরে কাইয়ুনুমা বলেন, জাপানের মতো বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি ও জনসংখ্যা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রযুক্তি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ফিজিক্যাল এআইয়ের জন্য উচ্চনির্ভুল যন্ত্রাংশ অত্যন্ত প্রয়োজনীয়। এতে বিয়ারিংয়ের পাশাপাশি অ্যাকচুয়েটর, সেন্সরসহ বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়। এসব যন্ত্রাংশের আরও উন্নয়নের মাধ্যমে বিশ্বে অপরিহার্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় মিনেবিয়া মিৎসুমি।

ফিজিক্যাল এআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যা রোবট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বাস্তব জগতে মানুষের মতো কাজ করতে পারে। শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, পরিচর্যা এবং দৈনন্দিন নানা কাজে এ প্রযুক্তির ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভেরিফায়েড ফেসবুক পোস্ট।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x