ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১৫ বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলো ছড়াচ্ছেন পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

কায়সার সামির
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
পাঠক: ২৭২ জন
প্রিন্ট

১৫ বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলো ছড়াচ্ছেন পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা
চোখের আলো ফেরাতে ১৫ বছর ধরে কাজ করছেন পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ছবি: দৈনিক টারমিগান

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। চোখেও দেখা দিয়েছে ছানির সমস্যা, সঙ্গে অনবরত পানি পড়ে। এই বয়সে চোখের চিকিৎসা করানোও কম ঝক্কির নয়। তবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকায় ৮৫ বছর বয়সী নূর জামান ভূঁইয়া এসেছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয় মাঠে। তাঁর কাছে এই উদ্যোগ কেবল চিকিৎসাসেবা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।

চর কেওয়ার গুহেরকান্দি এলাকা থেকে আসা নূর জামান ভূঁইয়া জানান, গত বছর তাঁর ৭০ বছর বয়সী চাচাতো বোন জবেদা এখান থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চাঁদপুরের একটি হাসপাতালে তাঁর চোখের অস্ত্রোপচার করানো হয়। শুধু অস্ত্রোপচারই নয়, আয়োজকদের ব্যবস্থাপনায় গাড়িতে করে তাঁকে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার নিজেও চিকিৎসা নিতে এসেছেন তিনি।

নূর জামান ভূঁইয়া বলেন, ‘আমার চোখে ছানি পড়েছে, চোখ দিয়ে পানি পড়ে। গত বছর আমার চাচাতো বোন এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছেন। তাই আমিও এসেছি। আশা করছি, ভালো চিকিৎসা পাব।’

নূর জামান ভূঁইয়ার মতো অনেক মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের এই চক্ষু চিকিৎসা শিবির। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) সার্বিক সহযোগিতায় ১৫ বছর ধরে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৯০ জন রোগী এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা পান। বিকেল পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম।

চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খাইরুল কবির (কাজল মোল্লা)। সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) খাদেমুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের সদস্য আব্দুল মান্নান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ও আবুল কালাম সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক কেবল স্মৃতির বন্ধনে সীমাবদ্ধ নয়; এলাকার মানুষের কল্যাণেও তাঁদের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই বিদ্যালয় ও আশপাশের মানুষের জন্য ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।

এরই মধ্যে নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।

১৫ বছরের এই ধারাবাহিক উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয় শুধু শৈশব-কৈশোরের স্মৃতির জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। আর নূর জামান ভূঁইয়ার মতো মানুষের কাছে এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি—অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে নতুন করে চোখের আলো ফিরে পাওয়ার প্রত্যাশা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৫ বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলো ছড়াচ্ছেন পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। চোখেও দেখা দিয়েছে ছানির সমস্যা, সঙ্গে অনবরত পানি পড়ে। এই বয়সে চোখের চিকিৎসা করানোও কম ঝক্কির নয়। তবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকায় ৮৫ বছর বয়সী নূর জামান ভূঁইয়া এসেছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয় মাঠে। তাঁর কাছে এই উদ্যোগ কেবল চিকিৎসাসেবা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।

চর কেওয়ার গুহেরকান্দি এলাকা থেকে আসা নূর জামান ভূঁইয়া জানান, গত বছর তাঁর ৭০ বছর বয়সী চাচাতো বোন জবেদা এখান থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চাঁদপুরের একটি হাসপাতালে তাঁর চোখের অস্ত্রোপচার করানো হয়। শুধু অস্ত্রোপচারই নয়, আয়োজকদের ব্যবস্থাপনায় গাড়িতে করে তাঁকে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার নিজেও চিকিৎসা নিতে এসেছেন তিনি।

নূর জামান ভূঁইয়া বলেন, ‘আমার চোখে ছানি পড়েছে, চোখ দিয়ে পানি পড়ে। গত বছর আমার চাচাতো বোন এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছেন। তাই আমিও এসেছি। আশা করছি, ভালো চিকিৎসা পাব।’

নূর জামান ভূঁইয়ার মতো অনেক মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয়ের এই চক্ষু চিকিৎসা শিবির। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) সার্বিক সহযোগিতায় ১৫ বছর ধরে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৯০ জন রোগী এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা পান। বিকেল পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম।

চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খাইরুল কবির (কাজল মোল্লা)। সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) খাদেমুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের সদস্য আব্দুল মান্নান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ও আবুল কালাম সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক কেবল স্মৃতির বন্ধনে সীমাবদ্ধ নয়; এলাকার মানুষের কল্যাণেও তাঁদের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই বিদ্যালয় ও আশপাশের মানুষের জন্য ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।

এরই মধ্যে নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।

১৫ বছরের এই ধারাবাহিক উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয় শুধু শৈশব-কৈশোরের স্মৃতির জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। আর নূর জামান ভূঁইয়ার মতো মানুষের কাছে এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি—অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে নতুন করে চোখের আলো ফিরে পাওয়ার প্রত্যাশা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x