ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সিংড়ায় দপ্তরীর ৪ খড়ের পালায় অগ্নিসংযোগ, আড়াই লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

সিংড়ায় দপ্তরীর ৪ খড়ের পালায় অগ্নিসংযোগ, আড়াই লাখ টাকার ক্ষতি

নাটোরের সিংড়ায় গভীর রাতে এক স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো পালার খড়, তাতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দপ্তরীর নাম মোঃ মিন্টু আকন্দ। তিনি আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখে পাড়ার লোকজন আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মটর পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৪টি খড়ের পালার মধ্যে ৩টিই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোনো রকমে কেবল ১টি পালা রক্ষা করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দের প্রতিবেশী ও গ্রাম্য চিকিৎসক হাবিবুর রহমান জানান:
“আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর খবর দেওয়া হয়নি। বাকি একটি পালার আগুন আমরা নিজেরাই স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং সফল হয়েছি।”
ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দ জানান, “কিছুদিন আগেই খড় ব্যবসায়ীরা আমার এই ৪টি পালার দাম দিতে চেয়েছিল ২ লাখ ২০ হাজার টাকা। আমি আরও একটু ভালো দামের আশায় বিক্রি করিনি। এর মধ্যেই আমার এমন সর্বনাশ হয়ে গেল, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিংড়ায় দপ্তরীর ৪ খড়ের পালায় অগ্নিসংযোগ, আড়াই লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় গভীর রাতে এক স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো পালার খড়, তাতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দপ্তরীর নাম মোঃ মিন্টু আকন্দ। তিনি আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখে পাড়ার লোকজন আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মটর পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৪টি খড়ের পালার মধ্যে ৩টিই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোনো রকমে কেবল ১টি পালা রক্ষা করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দের প্রতিবেশী ও গ্রাম্য চিকিৎসক হাবিবুর রহমান জানান:
“আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর খবর দেওয়া হয়নি। বাকি একটি পালার আগুন আমরা নিজেরাই স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং সফল হয়েছি।”
ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দ জানান, “কিছুদিন আগেই খড় ব্যবসায়ীরা আমার এই ৪টি পালার দাম দিতে চেয়েছিল ২ লাখ ২০ হাজার টাকা। আমি আরও একটু ভালো দামের আশায় বিক্রি করিনি। এর মধ্যেই আমার এমন সর্বনাশ হয়ে গেল, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x