ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, জারি হলো অফিস আদেশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, জারি হলো অফিস আদেশ

সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী নতুন এ কমিটি গঠন করে রোববার (৫ জুলাই) অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডট নিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু, কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগ নিষ্পত্তি, শুনানি গ্রহণ এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের পরিবর্তে তিন বছর মেয়াদি একক ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড চালুর বিধান রাখা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, জারি হলো অফিস আদেশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী নতুন এ কমিটি গঠন করে রোববার (৫ জুলাই) অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডট নিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু, কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগ নিষ্পত্তি, শুনানি গ্রহণ এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের পরিবর্তে তিন বছর মেয়াদি একক ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড চালুর বিধান রাখা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x