ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৩২ জন
প্রিন্ট

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। তারা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভিত্তিহীন মামলা ও হয়রানির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য মামুনুর রশীদ খোকা ও মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। তারা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভিত্তিহীন মামলা ও হয়রানির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য মামুনুর রশীদ খোকা ও মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x