ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গণমাধ্যমে আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
পাঠক: ৯৬ জন
প্রিন্ট

গণমাধ্যমে আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর

পরিবর্তনশীল প্রযুক্তির যুগে গণ-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিকাশ সভ্যতার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত ২০ থেকে ২৫ বছরে ডিজিটাল রূপান্তরের কারণে সমাজে যে পরিবর্তন এসেছে, তা গত হাজার বছরের পরিবর্তনের তুলনায়ও ব্যাপক।

তিনি বলেন, আগে সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই মূলত গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে এখন জনগণের স্বতঃস্ফূর্ত মতামত ও গণ-আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানের মূল কাঠামো ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগের আগেই গড়ে উঠেছিল। পরিবর্তিত বাস্তবতায় দর্শক-শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।

গণ-আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সরকারের নীতিনির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গণমাধ্যমে আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

পরিবর্তনশীল প্রযুক্তির যুগে গণ-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিকাশ সভ্যতার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত ২০ থেকে ২৫ বছরে ডিজিটাল রূপান্তরের কারণে সমাজে যে পরিবর্তন এসেছে, তা গত হাজার বছরের পরিবর্তনের তুলনায়ও ব্যাপক।

তিনি বলেন, আগে সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই মূলত গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে এখন জনগণের স্বতঃস্ফূর্ত মতামত ও গণ-আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানের মূল কাঠামো ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগের আগেই গড়ে উঠেছিল। পরিবর্তিত বাস্তবতায় দর্শক-শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।

গণ-আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সরকারের নীতিনির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x