ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

অরুণাচলে চীনের ‘ভূমি দখলের’ অভিযোগ, সীমান্তে নতুন করে উত্তেজনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
পাঠক: ১৭০ জন
প্রিন্ট

অরুণাচলে চীনের ‘ভূমি দখলের’ অভিযোগ, সীমান্তে নতুন করে উত্তেজনা
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ভারতের সেনাবাহিনীর প্রকাশিত এই ছবিতে লাদাখে ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সেনা প্রত্যাহারের সময় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনা ও ট্যাংক দেখা যাচ্ছে। ছবি: ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়/এএফপি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ও গুরুত্বপূর্ণ সীমান্ত টহল পয়েন্টে ভারতীয় সেনাদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটবদ্ধ আঞ্চলিক রাজনৈতিক দল পিপলস পার্টি অব অরুণাচল প্রদেশের (পিপিএ) একটি তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই এলাকার সীমান্ত পরিস্থিতি নিয়ে পিপিএর চার সদস্যের একটি দল সরেজমিনে তথ্য সংগ্রহ করে।

দলটির দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাকসিং এলাকায় ভারতীয় সেনাদের নিয়মিত টহল কার্যক্রম ব্যাহত হয়। বর্ষা, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে এ সময় ভারতীয় বাহিনীর চলাচল কঠিন হয়ে পড়ে। বিপরীতে, চীনা বাহিনী ওই সময়েও সীমান্ত এলাকায় সক্রিয় থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিপিএর ভাইস প্রেসিডেন্ট কালিং জেরাংয়ের দাবি, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০২৩ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘাতের পর ভারতীয় বাহিনী শেরা-৫ নামের একটি সীমান্ত টহল পয়েন্ট থেকে সরে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগত শিকারক্ষেত্রও হাতছাড়া হওয়ার অভিযোগ উঠেছে।

জেরাং আল জাজিরাকে বলেন, এসব অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়; বরং কয়েক বছর ধরে ধীরে ধীরে এর বিস্তার ঘটেছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখছে না।

গত মাসে স্থানীয় একটি উপজাতীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটিও সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে সীমান্ত এলাকায় চীনের অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ করে। সংগঠনটির দাবি, যতটা সম্ভব ভূখণ্ড দখলের উদ্দেশ্যে এ তৎপরতা বাড়ানো হচ্ছে।

তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে প্রকাশিত সংবাদ ‘ভুল এবং ভিত্তিহীন’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি নিয়ে তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তসংক্রান্ত বিষয়কে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সীমান্ত পরিস্থিতির প্রভাব দুই দেশের সামগ্রিক সম্পর্কের ওপর পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

চীনও নতুন করে কোনো সংঘাতের কথা স্বীকার বা অস্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বর্তমানে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি ‘সাধারণভাবে স্থিতিশীল’। সম্প্রতি দুই দেশ সীমান্তবিষয়ক ৩৬তম বৈঠক করেছে বলেও জানান তিনি। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানান গুও।

২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের লাদাখ অঞ্চলে নির্মাণাধীন একটি মহাসড়কে বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ

চীন ও ভারতের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

ভারত ১৯১৪ সালের সিমলা কনভেনশনের মাধ্যমে নির্ধারিত ম্যাকমোহন লাইনকে অরুণাচলের সীমান্ত হিসেবে বিবেচনা করে। তবে চীন ওই সীমারেখা স্বীকার করে না। বেইজিং পুরো অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং অঞ্চলটিকে ‘দক্ষিণ তিব্বত’ নামে অভিহিত করে।

দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি নিয়েও পূর্ণ ঐকমত্য নেই। ফলে বিভিন্ন এলাকায় উভয় দেশের টহলদল পরস্পরের দাবিকৃত এলাকায় প্রবেশের অভিযোগের মুখোমুখি হয়।

২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন। এর পর দুই দেশের সীমান্ত সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অরুণাচল প্রদেশের পাশাপাশি সিকিমের নাকু লা এলাকাতেও ২০২০ ও ২০২১ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০১৭ সালে ভারত-ভুটান-চীন সীমান্তবর্তী ডোকলাম এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে ৭৩ দিনের অচলাবস্থা তৈরি হয়েছিল।

বাণিজ্য বাড়লেও কাটেনি অবিশ্বাস

সীমান্ত বিরোধ থাকলেও চীন ও ভারতের মধ্যে বাণিজ্য গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ১৫১ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে এ বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে। একই সময়ে চীন থেকে ভারতের আমদানি দাঁড়িয়েছে ১৩১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, বিপরীতে ভারতে চীনের রপ্তানি বাজারে ভারতের রপ্তানি ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়লেও সীমান্ত বিরোধের মূল সমস্যার সমাধান হয়নি। ফলে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক সম্পর্কের বদলে ‘নিয়ন্ত্রিত প্রতিযোগিতা’ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সীমান্তে ছোট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো স্পর্শকাতর এলাকায় টহল, অবকাঠামো ও ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে নতুন কোনো বিরোধ দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগেও চাপ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

অরুণাচলে চীনের ‘ভূমি দখলের’ অভিযোগ, সীমান্তে নতুন করে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ও গুরুত্বপূর্ণ সীমান্ত টহল পয়েন্টে ভারতীয় সেনাদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটবদ্ধ আঞ্চলিক রাজনৈতিক দল পিপলস পার্টি অব অরুণাচল প্রদেশের (পিপিএ) একটি তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই এলাকার সীমান্ত পরিস্থিতি নিয়ে পিপিএর চার সদস্যের একটি দল সরেজমিনে তথ্য সংগ্রহ করে।

দলটির দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাকসিং এলাকায় ভারতীয় সেনাদের নিয়মিত টহল কার্যক্রম ব্যাহত হয়। বর্ষা, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে এ সময় ভারতীয় বাহিনীর চলাচল কঠিন হয়ে পড়ে। বিপরীতে, চীনা বাহিনী ওই সময়েও সীমান্ত এলাকায় সক্রিয় থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিপিএর ভাইস প্রেসিডেন্ট কালিং জেরাংয়ের দাবি, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০২৩ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘাতের পর ভারতীয় বাহিনী শেরা-৫ নামের একটি সীমান্ত টহল পয়েন্ট থেকে সরে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগত শিকারক্ষেত্রও হাতছাড়া হওয়ার অভিযোগ উঠেছে।

জেরাং আল জাজিরাকে বলেন, এসব অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়; বরং কয়েক বছর ধরে ধীরে ধীরে এর বিস্তার ঘটেছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখছে না।

গত মাসে স্থানীয় একটি উপজাতীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটিও সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে সীমান্ত এলাকায় চীনের অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ করে। সংগঠনটির দাবি, যতটা সম্ভব ভূখণ্ড দখলের উদ্দেশ্যে এ তৎপরতা বাড়ানো হচ্ছে।

তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে প্রকাশিত সংবাদ ‘ভুল এবং ভিত্তিহীন’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি নিয়ে তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তসংক্রান্ত বিষয়কে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সীমান্ত পরিস্থিতির প্রভাব দুই দেশের সামগ্রিক সম্পর্কের ওপর পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

চীনও নতুন করে কোনো সংঘাতের কথা স্বীকার বা অস্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বর্তমানে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি ‘সাধারণভাবে স্থিতিশীল’। সম্প্রতি দুই দেশ সীমান্তবিষয়ক ৩৬তম বৈঠক করেছে বলেও জানান তিনি। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানান গুও।

২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের লাদাখ অঞ্চলে নির্মাণাধীন একটি মহাসড়কে বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ

চীন ও ভারতের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

ভারত ১৯১৪ সালের সিমলা কনভেনশনের মাধ্যমে নির্ধারিত ম্যাকমোহন লাইনকে অরুণাচলের সীমান্ত হিসেবে বিবেচনা করে। তবে চীন ওই সীমারেখা স্বীকার করে না। বেইজিং পুরো অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং অঞ্চলটিকে ‘দক্ষিণ তিব্বত’ নামে অভিহিত করে।

দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি নিয়েও পূর্ণ ঐকমত্য নেই। ফলে বিভিন্ন এলাকায় উভয় দেশের টহলদল পরস্পরের দাবিকৃত এলাকায় প্রবেশের অভিযোগের মুখোমুখি হয়।

২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন। এর পর দুই দেশের সীমান্ত সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অরুণাচল প্রদেশের পাশাপাশি সিকিমের নাকু লা এলাকাতেও ২০২০ ও ২০২১ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০১৭ সালে ভারত-ভুটান-চীন সীমান্তবর্তী ডোকলাম এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে ৭৩ দিনের অচলাবস্থা তৈরি হয়েছিল।

বাণিজ্য বাড়লেও কাটেনি অবিশ্বাস

সীমান্ত বিরোধ থাকলেও চীন ও ভারতের মধ্যে বাণিজ্য গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ১৫১ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে এ বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে। একই সময়ে চীন থেকে ভারতের আমদানি দাঁড়িয়েছে ১৩১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, বিপরীতে ভারতে চীনের রপ্তানি বাজারে ভারতের রপ্তানি ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়লেও সীমান্ত বিরোধের মূল সমস্যার সমাধান হয়নি। ফলে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক সম্পর্কের বদলে ‘নিয়ন্ত্রিত প্রতিযোগিতা’ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সীমান্তে ছোট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো স্পর্শকাতর এলাকায় টহল, অবকাঠামো ও ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে নতুন কোনো বিরোধ দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগেও চাপ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x