ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

এল নিনোর প্রভাবে পানামা খালে কমছে জাহাজ চলাচল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
পাঠক: ৬৪ জন
প্রিন্ট

এল নিনোর প্রভাবে পানামা খালে কমছে জাহাজ চলাচল

এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে পানির স্তর কমে যাওয়ার আশঙ্কায় আগামী সেপ্টেম্বরের শুরু থেকে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করা হবে। গতকাল পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে শুষ্ক আবহাওয়ার আশঙ্কা থাকায় প্রতিদিন কতটি জাহাজ খাল দিয়ে চলাচল করতে পারবে, তার সীমা নির্ধারণ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ পানামা খাল দিয়ে চলাচল করতে পারবে। এরপর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা কমিয়ে ৩২টি করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এল পানামা খাল কর্তৃপক্ষ। গত মে মাসে কর্মকর্তারা জানিয়েছিলেন, গত বছর পানি সংরক্ষণে নেয়া পদক্ষেপের কারণে ২০২৬ সালে জাহাজ চলাচলে কোনো সীমা আরোপের পরিকল্পনা তাদের নেই। তবে পানামা খালের পানি সরবরাহের একটি বড় অংশ আসে আশপাশের হ্রদ ও জলাধার থেকে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাতুন হ্রদ। রাজধানী পানামা সিটিসহ আশপাশের শহরগুলোয় পানীয় জল সরবরাহে এই হ্রদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে খরার সময়ে পানির সংকট দেখা দিলে পানামা খালের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের ওপর দিয়ে হয়ে থাকে। সাধারণত প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচলের সক্ষমতা রয়েছে এই খালটির। তবে গত জুন থেকে সেখানে প্রতিদিন গড়ে ৩৫টি জাহাজ চলাচল করেছে। খাল দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেলে এর ওপর নির্ভরশীল শিল্পগুলোর আন্তর্জাতিক পণ্য পরিবহন ধীর হয়ে যেতে পারে এবং এতে পরিবহন ব্যয়ও বাড়তে পারে। এর আগে ২০২৩ সালে ভয়াবহ খরার কারণে পানামা খালে জাহাজ চলাচল প্রায় ৩৬ শতাংশ কমে গিয়েছিল। এতে বৈশ্বিক সরবরাহ চেইনে ব্যাপক বিঘ্ন ঘটেছিল। ওই বছর পানির স্তর কমে যাওয়ার জন্য এল নিনোর পাশাপাশি মানবসৃষ্ট কারণে জলবায়ুর দ্রুত পরিবর্তনকে দায়ী করা হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এল নিনোর প্রভাবে পানামা খালে কমছে জাহাজ চলাচল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে পানির স্তর কমে যাওয়ার আশঙ্কায় আগামী সেপ্টেম্বরের শুরু থেকে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করা হবে। গতকাল পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে শুষ্ক আবহাওয়ার আশঙ্কা থাকায় প্রতিদিন কতটি জাহাজ খাল দিয়ে চলাচল করতে পারবে, তার সীমা নির্ধারণ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ পানামা খাল দিয়ে চলাচল করতে পারবে। এরপর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা কমিয়ে ৩২টি করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এল পানামা খাল কর্তৃপক্ষ। গত মে মাসে কর্মকর্তারা জানিয়েছিলেন, গত বছর পানি সংরক্ষণে নেয়া পদক্ষেপের কারণে ২০২৬ সালে জাহাজ চলাচলে কোনো সীমা আরোপের পরিকল্পনা তাদের নেই। তবে পানামা খালের পানি সরবরাহের একটি বড় অংশ আসে আশপাশের হ্রদ ও জলাধার থেকে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাতুন হ্রদ। রাজধানী পানামা সিটিসহ আশপাশের শহরগুলোয় পানীয় জল সরবরাহে এই হ্রদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে খরার সময়ে পানির সংকট দেখা দিলে পানামা খালের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের ওপর দিয়ে হয়ে থাকে। সাধারণত প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচলের সক্ষমতা রয়েছে এই খালটির। তবে গত জুন থেকে সেখানে প্রতিদিন গড়ে ৩৫টি জাহাজ চলাচল করেছে। খাল দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেলে এর ওপর নির্ভরশীল শিল্পগুলোর আন্তর্জাতিক পণ্য পরিবহন ধীর হয়ে যেতে পারে এবং এতে পরিবহন ব্যয়ও বাড়তে পারে। এর আগে ২০২৩ সালে ভয়াবহ খরার কারণে পানামা খালে জাহাজ চলাচল প্রায় ৩৬ শতাংশ কমে গিয়েছিল। এতে বৈশ্বিক সরবরাহ চেইনে ব্যাপক বিঘ্ন ঘটেছিল। ওই বছর পানির স্তর কমে যাওয়ার জন্য এল নিনোর পাশাপাশি মানবসৃষ্ট কারণে জলবায়ুর দ্রুত পরিবর্তনকে দায়ী করা হয়েছিল।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x