ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

পুঁজিবাজারে বড় দরপতন, ডিএসইর সূচক কমল ১ শতাংশের বেশি

দৈনিক টারমিগান
৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
পাঠক: ২৯ জন
প্রিন্ট

পুঁজিবাজারে বড় দরপতন, ডিএসইর সূচক কমল ১ শতাংশের বেশি

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে বড় ধরনের নিম্নমুখিতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এদিন ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও উল্লেখযোগ্য হারে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে নেমেছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এলএইচবি ও সিটি ব্যাংকের শেয়ার। ডিএসইতে গতকাল ৭১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭২ কোটি টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির এবং দর অপরিবর্তিত ছিল ৩০টির। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত এবং ৭ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত। সিরামিক খাত ব্যতীত গতকাল সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ২ দশমিক ১ এবং জীবন বীমা খাতে ১ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সিরামিক খাতের শেয়ারে এদিন দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৯ কোটি টাকা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পুঁজিবাজারে বড় দরপতন, ডিএসইর সূচক কমল ১ শতাংশের বেশি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে বড় ধরনের নিম্নমুখিতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এদিন ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও উল্লেখযোগ্য হারে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে নেমেছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এলএইচবি ও সিটি ব্যাংকের শেয়ার। ডিএসইতে গতকাল ৭১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭২ কোটি টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির এবং দর অপরিবর্তিত ছিল ৩০টির। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত এবং ৭ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত। সিরামিক খাত ব্যতীত গতকাল সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ২ দশমিক ১ এবং জীবন বীমা খাতে ১ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সিরামিক খাতের শেয়ারে এদিন দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৯ কোটি টাকা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x