ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

টংগিবাড়ীতে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

শেখ শরীফ মাহমুদ
শেখ শরীফ মাহমুদ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
পাঠক: ৫৮ জন
প্রিন্ট

টংগিবাড়ীতে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
এআই

উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে ছিলেন সুমন দে, শরীরে আঘাতের চিহ্ন নেই

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজারের একটি স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দোকানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন দে উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত নারায়ণ দে এবং মা মৃত পুষ্প রানী দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাড়ি দূরে হওয়ায় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি দোকানেই অবস্থান করতেন।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ সুমনকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে স্ত্রী স্বরসতী দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুমন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দোকান খুলতেন তিনি। তবে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানের ব্যবসায়ী মঞ্জু রায় তাঁকে মোবাইল ফোনে কল করেন। ফোনে সাড়া না পেয়ে তিনি আশপাশের কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে দোকানের কাছে যান।

স্থানীয়রা জানান, এ সময় দোকানের শাটারের এক পাশ খোলা দেখতে পান তাঁরা। পরে শাটার তুলে ভেতরে প্রবেশ করলে সুমন দেকে উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে দোকানটি আবার বন্ধ করে বিষয়টি দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে জানান। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিকসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে সুমন দের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টংগিবাড়ীতে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে ছিলেন সুমন দে, শরীরে আঘাতের চিহ্ন নেই

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজারের একটি স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দোকানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন দে উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত নারায়ণ দে এবং মা মৃত পুষ্প রানী দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাড়ি দূরে হওয়ায় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি দোকানেই অবস্থান করতেন।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ সুমনকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে স্ত্রী স্বরসতী দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুমন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দোকান খুলতেন তিনি। তবে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানের ব্যবসায়ী মঞ্জু রায় তাঁকে মোবাইল ফোনে কল করেন। ফোনে সাড়া না পেয়ে তিনি আশপাশের কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে দোকানের কাছে যান।

স্থানীয়রা জানান, এ সময় দোকানের শাটারের এক পাশ খোলা দেখতে পান তাঁরা। পরে শাটার তুলে ভেতরে প্রবেশ করলে সুমন দেকে উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে দোকানটি আবার বন্ধ করে বিষয়টি দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে জানান। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিকসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে সুমন দের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x