ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা তালেবানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
পাঠক: ৪৮ জন
প্রিন্ট

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা তালেবানের

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে তালেবান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে বুধবার (২ সেপ্টেম্বর) তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই আদেশ ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পাঁচ বছরেরও বেশি সময় আগে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে বিক্ষোভের ঘটনা খুবই বিরল। তবে গত মাসে সরকার একটি নতুন বিধি জারি করে জানিয়েছে যে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। তালেবান সরকারের এই আইনকে নিষ্ঠুর আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের অভিযোগ, এর মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত ও সরকারের সমালোচনার সুযোগ আরও সংকুচিত করা হচ্ছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন যে এই আইন ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও দাবি করেন যে ইসলামী আইনে বিক্ষোভের কোনো অস্তিত্ব নেই। মুজাহিদ বলেন যে বিক্ষোভ এমন সমাজব্যবস্থার অংশ, যেখানে বিভিন্ন ধরনের আইন প্রতিষ্ঠিত রয়েছে যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র। তার ভাষ্য অনুযায়ী, ইসলামী শাসনব্যবস্থায় জনগণ বিক্ষোভ বা সমাবেশের পরিবর্তে তাদের অভিযোগ ও উদ্বেগ সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে।

বিষয় : এশিয়া-প্যাসিফিক

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা তালেবানের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে তালেবান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে বুধবার (২ সেপ্টেম্বর) তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই আদেশ ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পাঁচ বছরেরও বেশি সময় আগে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে বিক্ষোভের ঘটনা খুবই বিরল। তবে গত মাসে সরকার একটি নতুন বিধি জারি করে জানিয়েছে যে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। তালেবান সরকারের এই আইনকে নিষ্ঠুর আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের অভিযোগ, এর মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত ও সরকারের সমালোচনার সুযোগ আরও সংকুচিত করা হচ্ছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন যে এই আইন ইসলামী আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও দাবি করেন যে ইসলামী আইনে বিক্ষোভের কোনো অস্তিত্ব নেই। মুজাহিদ বলেন যে বিক্ষোভ এমন সমাজব্যবস্থার অংশ, যেখানে বিভিন্ন ধরনের আইন প্রতিষ্ঠিত রয়েছে যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র। তার ভাষ্য অনুযায়ী, ইসলামী শাসনব্যবস্থায় জনগণ বিক্ষোভ বা সমাবেশের পরিবর্তে তাদের অভিযোগ ও উদ্বেগ সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x