ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, মামলা ও গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ এএম
পাঠক: ২৪ জন
প্রিন্ট

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, মামলা ও গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মিছিলের ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও যুবদল পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার পুলিশ এই মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবলীগের নতুন কমিটি গঠনের পর গত বুধবার ২ সেপ্টেম্বর বিকেলে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই মিছিল বের করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলের কারণে এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসী কার্যক্রমের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় খাত্তাব মোল্লাকে প্রধান আসামি করে গত বুধবার রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ অভিযুক্ত তৌসিক আহমেদকে গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের ক্ষমতাবলে গত ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, মামলা ও গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মিছিলের ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও যুবদল পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার পুলিশ এই মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবলীগের নতুন কমিটি গঠনের পর গত বুধবার ২ সেপ্টেম্বর বিকেলে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই মিছিল বের করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলের কারণে এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসী কার্যক্রমের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় খাত্তাব মোল্লাকে প্রধান আসামি করে গত বুধবার রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ অভিযুক্ত তৌসিক আহমেদকে গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের ক্ষমতাবলে গত ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x