ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ইউরোপ সফর শেষে অস্ট্রেলিয়ায় গাইতে যাচ্ছেন জেমস্‌

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ এএম
পাঠক: ১২৫ জন
প্রিন্ট

ইউরোপ সফর শেষে অস্ট্রেলিয়ায় গাইতে যাচ্ছেন জেমস্‌

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস্‌ বর্তমানে তার সফল ইউরোপ ট্যুরের শেষ প্রান্তে অবস্থান করছেন। লন্ডন, পর্তুগাল, প্যারিস, সাইপ্রাস এবং ইতালির রোম ও ভেনিসে জমকালো কনসার্ট শেষ করে তিনি এখন সুইডেনে রয়েছেন। গত ২৫শে জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে দুই মাসব্যাপী এই ইউরোপ সফরের সূচনা হয় এবং ২৬শে জুলাই পর্তুগালের লিসবনে তার প্রথম লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।

ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী ভেনিস শহরের সফল কনসার্ট শেষ করে গতকাল সকালে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হন জেমস্‌ ও তার ব্যান্ডের সদস্যরা। দীর্ঘ ১২ বছর পর ইতালির রোমে জেমসের মঞ্চ পরিবেশনা ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কনসার্টের পূর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস্‌ জানান, এক দশকেরও বেশি সময় পর রোমে গাইতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

আগামী ৫-৬ই সেপ্টেম্বরের মধ্যে সুইডেনে একক লাইভ পরিবেশনার মাধ্যমে ইউরোপ সফরের ইতি টানবেন এই জনপ্রিয় শিল্পী। ইউরোপ সফর শেষেই নগরবাউল জেমস্‌ ও তার দল অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। সেখানে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তার দু’টি একক কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে।

নগরবাউলের ম্যানেজার ও মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, বিশ্ব জুড়ে প্রবাসী বাংলাদেশিদের বিপুল আগ্রহের কারণেই প্রতিটি শহরে কনসার্টের পরিধি ও সংখ্যা বৃদ্ধি পায়। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে জেমস্‌ সব সময়ই লাইভ পারফরম্যান্সে নিজের সেরাটা উপহার দিয়ে থাকেন। সুইডেন ও অস্ট্রেলিয়ার আসন্ন কনসার্টগুলোতেও একই রকম উন্মাদনা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আয়োজক ও ভক্তরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইউরোপ সফর শেষে অস্ট্রেলিয়ায় গাইতে যাচ্ছেন জেমস্‌

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস্‌ বর্তমানে তার সফল ইউরোপ ট্যুরের শেষ প্রান্তে অবস্থান করছেন। লন্ডন, পর্তুগাল, প্যারিস, সাইপ্রাস এবং ইতালির রোম ও ভেনিসে জমকালো কনসার্ট শেষ করে তিনি এখন সুইডেনে রয়েছেন। গত ২৫শে জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে দুই মাসব্যাপী এই ইউরোপ সফরের সূচনা হয় এবং ২৬শে জুলাই পর্তুগালের লিসবনে তার প্রথম লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।

ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী ভেনিস শহরের সফল কনসার্ট শেষ করে গতকাল সকালে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হন জেমস্‌ ও তার ব্যান্ডের সদস্যরা। দীর্ঘ ১২ বছর পর ইতালির রোমে জেমসের মঞ্চ পরিবেশনা ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কনসার্টের পূর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস্‌ জানান, এক দশকেরও বেশি সময় পর রোমে গাইতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

আগামী ৫-৬ই সেপ্টেম্বরের মধ্যে সুইডেনে একক লাইভ পরিবেশনার মাধ্যমে ইউরোপ সফরের ইতি টানবেন এই জনপ্রিয় শিল্পী। ইউরোপ সফর শেষেই নগরবাউল জেমস্‌ ও তার দল অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। সেখানে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তার দু’টি একক কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে।

নগরবাউলের ম্যানেজার ও মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, বিশ্ব জুড়ে প্রবাসী বাংলাদেশিদের বিপুল আগ্রহের কারণেই প্রতিটি শহরে কনসার্টের পরিধি ও সংখ্যা বৃদ্ধি পায়। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে জেমস্‌ সব সময়ই লাইভ পারফরম্যান্সে নিজের সেরাটা উপহার দিয়ে থাকেন। সুইডেন ও অস্ট্রেলিয়ার আসন্ন কনসার্টগুলোতেও একই রকম উন্মাদনা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আয়োজক ও ভক্তরা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x