ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
পাঠক: ১৭ জন
প্রিন্ট

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক দু’টি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় এবং এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন। এ সময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সার কেনার জন্য আওয়ামী লীগ নেতা শহীদ জোয়ারদারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো সার নেই। তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো বলে অভিযোগ তাদের। কৃষকরা জানান, এভাবে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার কারণে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এত সার মজুত করা হয়েছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। অভিযানের সময় শহীদ জোয়ারদার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় পালিয়ে যাওয়ায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, কৃষি অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে সার অবৈধভাবে মজুতের খবর পাওয়া যায় এবং পরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শহীদ জোয়ারদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কিনা- এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান যে এ বিষয়ে তার জানা নেই। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার মজুতের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক দু’টি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় এবং এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন। এ সময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সার কেনার জন্য আওয়ামী লীগ নেতা শহীদ জোয়ারদারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো সার নেই। তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো বলে অভিযোগ তাদের। কৃষকরা জানান, এভাবে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার কারণে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এত সার মজুত করা হয়েছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। অভিযানের সময় শহীদ জোয়ারদার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় পালিয়ে যাওয়ায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, কৃষি অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে সার অবৈধভাবে মজুতের খবর পাওয়া যায় এবং পরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শহীদ জোয়ারদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কিনা- এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান যে এ বিষয়ে তার জানা নেই। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার মজুতের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x