ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
পাঠক: ২৮ জন
প্রিন্ট

নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান নামের এক ষাটোর্ধ্ব প্রতিবন্ধী ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত নয় দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন ভুক্তভোগী মমিনুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিন।

ভুক্তভোগী মমিনুর রহমান সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জামতলা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন রানা, সুমন রানার স্ত্রী মনুফা বেগম, মো. জাহিদুল হক ও তাঁর ছেলে নিপ্পন হক। থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে অভিযুক্তরা তাঁদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখলে মমিনুর রহমানের বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে মমিনুর রহমান সুমন রানাকে ঢাকনা বন্ধ করতে বললে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন।

মমিনুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগীর ছেলে মিলন মিয়া বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী ব্যক্তি, তাঁরা টয়লেটের ঢাকনা খুলে দিলে আমরা গন্ধে থাকতে পারি না এবং আমার বাবা সেটি বন্ধ করতে বলায় তাঁরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছেন, আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এজাহার পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান নামের এক ষাটোর্ধ্ব প্রতিবন্ধী ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত নয় দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন ভুক্তভোগী মমিনুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিন।

ভুক্তভোগী মমিনুর রহমান সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জামতলা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন রানা, সুমন রানার স্ত্রী মনুফা বেগম, মো. জাহিদুল হক ও তাঁর ছেলে নিপ্পন হক। থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে অভিযুক্তরা তাঁদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখলে মমিনুর রহমানের বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে মমিনুর রহমান সুমন রানাকে ঢাকনা বন্ধ করতে বললে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন।

মমিনুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগীর ছেলে মিলন মিয়া বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী ব্যক্তি, তাঁরা টয়লেটের ঢাকনা খুলে দিলে আমরা গন্ধে থাকতে পারি না এবং আমার বাবা সেটি বন্ধ করতে বলায় তাঁরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছেন, আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এজাহার পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x