ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ট্রাম্পের পুরো মেয়াদেই কি ইরানের সঙ্গে যুদ্ধ চলবে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
পাঠক: ৬৮ জন
প্রিন্ট

ট্রাম্পের পুরো মেয়াদেই কি ইরানের সঙ্গে যুদ্ধ চলবে?

ইরানের সঙ্গে চলমান সংঘাত বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে চলতে পারে বলে তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ৯ সেপ্টেম্বর মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত অভ্যন্তরীণ কৌশলগত বৈঠকে ট্রাম্পকে এসব সতর্কবার্তা দেয়া হয়। গোপনীয় এসব বৈঠকে শীর্ষ কর্মকর্তারা জানান, মার্কিন চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। সে ক্ষেত্রে সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্তও গড়াতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের এই মূল্যায়ন মার্কিন প্রশাসনের অভ্যন্তরে ইরানের প্রতিরোধ ভেঙে ফেলা সহজ হবে না এমন উদ্বেগেরই প্রতিফলন। এর ফলে সামরিক সংঘাত ট্রাম্পের পুরো মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ এই সতর্কবার্তার সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সংঘাতের জন্য অনেক কম সময়ের পূর্বাভাস দেন। তিনি বলেন, শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগত বৈঠকে যে সময়সীমার কথা বলছেন, তার অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন। ট্রাম্প বুধবার বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তার দাবি, চলমান প্রতিরোধের মাধ্যমে ইরান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে তার ভাষ্য, ইরান আর বেশিদিন এভাবে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং ভ্যান্স, রুবিওসহ অন্যান্য উপদেষ্টার অভ্যন্তরীণ বৈঠকে দেয়া সতর্কবার্তার বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ট্রাম্পের পুরো মেয়াদেই কি ইরানের সঙ্গে যুদ্ধ চলবে?

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাত বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে চলতে পারে বলে তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ৯ সেপ্টেম্বর মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত অভ্যন্তরীণ কৌশলগত বৈঠকে ট্রাম্পকে এসব সতর্কবার্তা দেয়া হয়। গোপনীয় এসব বৈঠকে শীর্ষ কর্মকর্তারা জানান, মার্কিন চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। সে ক্ষেত্রে সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্তও গড়াতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের এই মূল্যায়ন মার্কিন প্রশাসনের অভ্যন্তরে ইরানের প্রতিরোধ ভেঙে ফেলা সহজ হবে না এমন উদ্বেগেরই প্রতিফলন। এর ফলে সামরিক সংঘাত ট্রাম্পের পুরো মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ এই সতর্কবার্তার সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সংঘাতের জন্য অনেক কম সময়ের পূর্বাভাস দেন। তিনি বলেন, শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগত বৈঠকে যে সময়সীমার কথা বলছেন, তার অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন। ট্রাম্প বুধবার বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তার দাবি, চলমান প্রতিরোধের মাধ্যমে ইরান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে তার ভাষ্য, ইরান আর বেশিদিন এভাবে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং ভ্যান্স, রুবিওসহ অন্যান্য উপদেষ্টার অভ্যন্তরীণ বৈঠকে দেয়া সতর্কবার্তার বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x