ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মোতালেবকে মারধরের অভিযোগ; বাবুলের বিরুদ্ধে প্রায় ৬০ কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে সালিশে সংঘর্ষের নেপথ্যে কারেন্ট জালের কারখানা, চাঁদা ও ‘সোর্স’ বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম
পাঠক: ২১৭ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে সালিশে সংঘর্ষের নেপথ্যে কারেন্ট জালের কারখানা, চাঁদা ও ‘সোর্স’ বিতর্ক
ছবি: মো. বাবুল। সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় কারেন্ট জালের কারখানাকে ঘিরে বিরোধের জেরে মীমাংসার সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে প্রশাসনের অভিযানে তথ্য ও সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মোতালেব নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে মো. বাবুলের বিরুদ্ধে। পরে ওই ঘটনার সালিশে আমীর হোসেন ও বাবুলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এতে দুজনই আহত হন। এ ঘটনায় উভয় পক্ষই মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

ঘটনার দিন দৈনিক টারমিগানে ‘মুন্সীগঞ্জে মীমাংসার সালিশে সংঘর্ষ, আহত দুই’ শিরোনামে সংঘর্ষের খবর প্রকাশিত হয়। তবে অনুসন্ধানে ওই সংঘর্ষের নেপথ্যে কারেন্ট জালের কারখানা, প্রশাসনের অভিযান, চাঁদা আদায়ের অভিযোগ এবং ‘সোর্স’ পরিচয় নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

অভিযানের তথ্য কে দিল—এ নিয়েই বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় কারেন্ট জালের কারখানায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানের পর মোতালেব প্রশাসনকে তথ্য ও সহায়তা দিয়েছেন—এমন অভিযোগ তুলে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় মো. বাবুলকে দায়ী করা হয়েছে। পরে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে আমীর হোসেন বাবুলের কাছে জানতে চান, কারেন্ট জালের কারখানায় অভিযান তো করেছে আইনশৃঙ্খলা বাহিনী—তাহলে মোতালেবকে দোষারোপ করে কেন মারধর করা হয়েছে? অভিযোগ, এ প্রশ্নের পর বাবুল ক্ষিপ্ত হয়ে আমীর হোসেনকে মারতে উদ্যত হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে আমীর হোসেন ও বাবুল দুজনেই আহত হন। পরে উভয় পক্ষই মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক লিখিত অভিযোগ করেন।

প্রায় ৬০ কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগ

এদিকে দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকার কারেন্ট জালের কারখানাগুলোকে ঘিরে বাবুলের ভূমিকা নিয়েও স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে।স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, ওই দুই এলাকায় কারেন্ট জালের প্রায় ৬০টি কারখানা থেকে নিয়মিত চাঁদা আদায়ের সঙ্গে বাবুল জড়িত। কারখানাগুলোকে ঘিরে তাঁর প্রভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বাবুল কারেন্ট জালের কারখানাগুলোর বিষয়ে প্রশাসনের কাছে তথ্য সরবরাহকারী ‘সোর্স’ হিসেবেও কাজ করেন। কোনো কারখানায় প্রশাসনের অভিযান হলে কে তথ্য দিয়েছে—তা নিয়েও স্থানীয়ভাবে তাঁর নাম আলোচনায় আসে। তবে প্রায় ৬০টি কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট অর্থের পরিমাণ বা সব কারখানার মালিকের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।

Truecaller-এ ‘কারেন্ট জাল সোর্স’

বাবুলের এই পরিচয়ের বিষয়ে অনুসন্ধানের সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে Truecaller অ্যাপে পরিচিতি হিসেবে ‘কারেন্ট জাল সোর্স’ নামটি দেখা যায়। 

বাবুলের কথিত মাদক সেবনের ভিডিও

এদিকে বাবুলের মাদক সেবনের একটি ভিডিও ফুটেজও প্রতিবেদকের হাতে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিডিওটি বাবুল নিজেই ধারণ করেছেন। ফুটেজে তাঁকে মাদক সেবন করতে দেখা যায়। স্থানীয় কয়েকজনের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বাবুল নিয়মিত নেশা করেন। 

অভিযানের পরই উত্তেজনা

স্থানীয়দের ভাষ্য, কারেন্ট জালের কারখানাকে কেন্দ্র করে দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিরোধ ও অভিযোগ রয়েছে। একদিকে কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অন্যদিকে কারখানাগুলো থেকে চাঁদা আদায়ের অভিযোগ এবং কে প্রশাসনকে তথ্য দিচ্ছে—এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক অভিযানের পর মোতালেবকে প্রশাসনকে তথ্য ও সহায়তা দেওয়ার অভিযোগে মারধরের ঘটনাটিও সেই বিরোধের অংশ বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। পরে ওই ঘটনার মীমাংসা করতে বসা সালিশ বৈঠকে আমীর হোসেনের সঙ্গে বাবুলের সংঘর্ষে বিষয়টি আরও প্রকাশ্যে আসে।

তবে মোতালেব প্রশাসনকে অভিযানের তথ্য বা সহায়তা দিয়েছেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

বাবুলের বিরুদ্ধে প্রায় ৬০টি কারখানা থেকে চাঁদা আদায়, কারেন্ট জালের ‘সোর্স’ হিসেবে কাজ করা এবং মোতালেবকে মারধরের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তাঁর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে সালিশে সংঘর্ষের নেপথ্যে কারেন্ট জালের কারখানা, চাঁদা ও ‘সোর্স’ বিতর্ক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় কারেন্ট জালের কারখানাকে ঘিরে বিরোধের জেরে মীমাংসার সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে প্রশাসনের অভিযানে তথ্য ও সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মোতালেব নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে মো. বাবুলের বিরুদ্ধে। পরে ওই ঘটনার সালিশে আমীর হোসেন ও বাবুলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এতে দুজনই আহত হন। এ ঘটনায় উভয় পক্ষই মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

ঘটনার দিন দৈনিক টারমিগানে ‘মুন্সীগঞ্জে মীমাংসার সালিশে সংঘর্ষ, আহত দুই’ শিরোনামে সংঘর্ষের খবর প্রকাশিত হয়। তবে অনুসন্ধানে ওই সংঘর্ষের নেপথ্যে কারেন্ট জালের কারখানা, প্রশাসনের অভিযান, চাঁদা আদায়ের অভিযোগ এবং ‘সোর্স’ পরিচয় নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

অভিযানের তথ্য কে দিল—এ নিয়েই বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় কারেন্ট জালের কারখানায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানের পর মোতালেব প্রশাসনকে তথ্য ও সহায়তা দিয়েছেন—এমন অভিযোগ তুলে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় মো. বাবুলকে দায়ী করা হয়েছে। পরে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে আমীর হোসেন বাবুলের কাছে জানতে চান, কারেন্ট জালের কারখানায় অভিযান তো করেছে আইনশৃঙ্খলা বাহিনী—তাহলে মোতালেবকে দোষারোপ করে কেন মারধর করা হয়েছে? অভিযোগ, এ প্রশ্নের পর বাবুল ক্ষিপ্ত হয়ে আমীর হোসেনকে মারতে উদ্যত হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে আমীর হোসেন ও বাবুল দুজনেই আহত হন। পরে উভয় পক্ষই মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক লিখিত অভিযোগ করেন।

প্রায় ৬০ কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগ

এদিকে দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকার কারেন্ট জালের কারখানাগুলোকে ঘিরে বাবুলের ভূমিকা নিয়েও স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে।স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, ওই দুই এলাকায় কারেন্ট জালের প্রায় ৬০টি কারখানা থেকে নিয়মিত চাঁদা আদায়ের সঙ্গে বাবুল জড়িত। কারখানাগুলোকে ঘিরে তাঁর প্রভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বাবুল কারেন্ট জালের কারখানাগুলোর বিষয়ে প্রশাসনের কাছে তথ্য সরবরাহকারী ‘সোর্স’ হিসেবেও কাজ করেন। কোনো কারখানায় প্রশাসনের অভিযান হলে কে তথ্য দিয়েছে—তা নিয়েও স্থানীয়ভাবে তাঁর নাম আলোচনায় আসে। তবে প্রায় ৬০টি কারখানা থেকে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট অর্থের পরিমাণ বা সব কারখানার মালিকের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।

Truecaller-এ ‘কারেন্ট জাল সোর্স’

বাবুলের এই পরিচয়ের বিষয়ে অনুসন্ধানের সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে Truecaller অ্যাপে পরিচিতি হিসেবে ‘কারেন্ট জাল সোর্স’ নামটি দেখা যায়। 

বাবুলের কথিত মাদক সেবনের ভিডিও

এদিকে বাবুলের মাদক সেবনের একটি ভিডিও ফুটেজও প্রতিবেদকের হাতে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিডিওটি বাবুল নিজেই ধারণ করেছেন। ফুটেজে তাঁকে মাদক সেবন করতে দেখা যায়। স্থানীয় কয়েকজনের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বাবুল নিয়মিত নেশা করেন। 

অভিযানের পরই উত্তেজনা

স্থানীয়দের ভাষ্য, কারেন্ট জালের কারখানাকে কেন্দ্র করে দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিরোধ ও অভিযোগ রয়েছে। একদিকে কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অন্যদিকে কারখানাগুলো থেকে চাঁদা আদায়ের অভিযোগ এবং কে প্রশাসনকে তথ্য দিচ্ছে—এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক অভিযানের পর মোতালেবকে প্রশাসনকে তথ্য ও সহায়তা দেওয়ার অভিযোগে মারধরের ঘটনাটিও সেই বিরোধের অংশ বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। পরে ওই ঘটনার মীমাংসা করতে বসা সালিশ বৈঠকে আমীর হোসেনের সঙ্গে বাবুলের সংঘর্ষে বিষয়টি আরও প্রকাশ্যে আসে।

তবে মোতালেব প্রশাসনকে অভিযানের তথ্য বা সহায়তা দিয়েছেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

বাবুলের বিরুদ্ধে প্রায় ৬০টি কারখানা থেকে চাঁদা আদায়, কারেন্ট জালের ‘সোর্স’ হিসেবে কাজ করা এবং মোতালেবকে মারধরের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তাঁর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x