ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কঙ্গোতে সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
পাঠক: ৮৮ জন
প্রিন্ট

কঙ্গোতে সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির প্রস্তাবিত সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিরোধী দলগুলোর আয়োজিত বিক্ষোভে অংশ নেন মানুষ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির প্রস্তাবিত সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী কিনশাসাসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী কিনশাসায় শত শত মানুষ সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে রাস্তায় নামেন। একই দাবিতে দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চল লুবুম্বাশি এবং উভিরাতেও বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষের আরোপ করা বিধিনিষেধের মধ্যেই এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিরোধী দলগুলোর জোট ‘সি৬৪’ দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দেয়। জোটটির দাবি, প্রেসিডেন্ট শিসেকেদির সংবিধান পরিবর্তনের উদ্যোগ ঠেকাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিরোধী দল এনভোলের নেতা ও সি৬৪ জোটের অন্যতম সদস্য মোহামেদ আইয়েঙ্গা এএফপিকে বলেন, তাদের অনেক কর্মীকে ‘ইচ্ছামতো’ গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতিতেও বিস্ময় প্রকাশ করেন তিনি।

তবে কিনশাসার প্রাদেশিক পুলিশ কমান্ডার জেনারেল ব্লেইস কিলিমবালিম্বা দাবি করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়নি।

ডিআর কঙ্গোর বর্তমান সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে, প্রতিটি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করতে পারেন। চলতি বছরের জুনে দেশটির পার্লামেন্ট সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ রেখে একটি বিল অনুমোদন করে। প্রেসিডেন্ট শিসেকেদির জোটের কয়েকজন নেতা এমন পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন, যা তাকে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দিতে পারে বলে বিরোধীদের আশঙ্কা।

প্রস্তাবিত পরিবর্তনের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। দেশটির প্রভাবশালী ক্যাথলিক চার্চও এ উদ্যোগের সমালোচনা করেছে।

এর আগে প্রায় তিন সপ্তাহ আগে প্রেসিডেন্ট শিসেকেদি জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনার কথা জানান। এতে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং ধর্মীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণকারী এম২৩সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে ওই সংলাপে রাখা হচ্ছে না।

এদিকে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতও অব্যাহত রয়েছে। দেশটির অভিযোগ, রুয়ান্ডা এম২৩ বিদ্রোহীদের সমর্থন করছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ডিআর কঙ্গো ও রুয়ান্ডার কর্মকর্তাদের ১৬ ও ১৭ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসার কথা রয়েছে। ২০২৫ সালের ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংঘাতের পাশাপাশি ডিআর কঙ্গো বর্তমানে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবেরও মুখোমুখি। দেশটির প্রত্যন্ত ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলোতে স্বাস্থ্য অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কঙ্গোতে সংবিধান পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির প্রস্তাবিত সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী কিনশাসাসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী কিনশাসায় শত শত মানুষ সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে রাস্তায় নামেন। একই দাবিতে দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চল লুবুম্বাশি এবং উভিরাতেও বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষের আরোপ করা বিধিনিষেধের মধ্যেই এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিরোধী দলগুলোর জোট ‘সি৬৪’ দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দেয়। জোটটির দাবি, প্রেসিডেন্ট শিসেকেদির সংবিধান পরিবর্তনের উদ্যোগ ঠেকাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিরোধী দল এনভোলের নেতা ও সি৬৪ জোটের অন্যতম সদস্য মোহামেদ আইয়েঙ্গা এএফপিকে বলেন, তাদের অনেক কর্মীকে ‘ইচ্ছামতো’ গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতিতেও বিস্ময় প্রকাশ করেন তিনি।

তবে কিনশাসার প্রাদেশিক পুলিশ কমান্ডার জেনারেল ব্লেইস কিলিমবালিম্বা দাবি করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়নি।

ডিআর কঙ্গোর বর্তমান সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে, প্রতিটি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করতে পারেন। চলতি বছরের জুনে দেশটির পার্লামেন্ট সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ রেখে একটি বিল অনুমোদন করে। প্রেসিডেন্ট শিসেকেদির জোটের কয়েকজন নেতা এমন পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন, যা তাকে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দিতে পারে বলে বিরোধীদের আশঙ্কা।

প্রস্তাবিত পরিবর্তনের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। দেশটির প্রভাবশালী ক্যাথলিক চার্চও এ উদ্যোগের সমালোচনা করেছে।

এর আগে প্রায় তিন সপ্তাহ আগে প্রেসিডেন্ট শিসেকেদি জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনার কথা জানান। এতে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং ধর্মীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণকারী এম২৩সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে ওই সংলাপে রাখা হচ্ছে না।

এদিকে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতও অব্যাহত রয়েছে। দেশটির অভিযোগ, রুয়ান্ডা এম২৩ বিদ্রোহীদের সমর্থন করছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ডিআর কঙ্গো ও রুয়ান্ডার কর্মকর্তাদের ১৬ ও ১৭ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসার কথা রয়েছে। ২০২৫ সালের ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংঘাতের পাশাপাশি ডিআর কঙ্গো বর্তমানে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবেরও মুখোমুখি। দেশটির প্রত্যন্ত ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলোতে স্বাস্থ্য অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x