ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাজার সম্প্রসারণে লিংকেজ কর্মশালা

শেখ সোহেল
বাগেরহাট, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
পাঠক: ৬১ জন
প্রিন্ট

বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাজার সম্প্রসারণে লিংকেজ কর্মশালা

উর্বর মাটির ব্যবহার কমানো এবং পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে বাগেরহাটে লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে CODEC-SMART প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মধুসূদন দেবনাথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে CODEC-এর বাগেরহাট অঞ্চলের ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমান, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেনসহ প্রকল্পের কর্মকর্তা, কংক্রিট ব্লক উৎপাদনকারী, ঠিকাদার, ইটভাটার মালিক, কারখানার মালিক, বিক্রেতা, ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আলোকে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে ইটের বিকল্প হিসেবে ধাপে ধাপে ১০০ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

সরকারি ক্রেতাদের সঙ্গে স্থানীয় ব্লক উৎপাদনকারীদের সরাসরি যোগাযোগ তৈরি, পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ লিংকেজ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, CODEC বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী—এই পাঁচ জেলার ২১টি উপজেলায় কংক্রিট সামগ্রীর উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। বর্তমানে ৪৮ জন উদ্যোক্তা ম্যানুয়াল, সেমি-অটোমেটিক ও অটোমেটিক মেশিনের মাধ্যমে কংক্রিট ব্লক, সলিড ব্লক, হোলো ব্লক, ইউনিব্লক ও পার্কিং টাইলসসহ বিভিন্ন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজার সম্প্রসারণে CODEC ও PKSF-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত ব্লকের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি কমাতে প্রচলিত ইটভাটার মালিকদেরও ধাপে ধাপে ব্লক উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি উন্নয়নকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও দপ্তরপ্রধানদের নিজ নিজ বিভাগের উন্নয়নকাজে ব্লক ব্যবহারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।

SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানো নয়; সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিত করে উদ্যোক্তাদের জন্য একটি টেকসই বাজার নিশ্চিত করা।”

স্থানীয় কংক্রিট ব্লক উদ্যোক্তা জিয়াউল হক জোসেফ বলেন, “বাইরে থেকে পণ্য আনার পরিবর্তে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত ব্লক ব্যবহার করলে স্থানীয় ব্যবসায়ীরা যেমন টিকে থাকতে পারবেন, তেমনি সরকারের পরিবহন ও সরবরাহ ব্যয়ও অনেকটা কমে আসবে।”

কর্মশালায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর গুণগত মান, সরকারি উন্নয়নকাজে ব্লকের ব্যবহার বৃদ্ধি, স্থানীয় উৎপাদকদের সঙ্গে সরকারি ক্রেতাদের বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের জন্য টেকসই বাজার তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাজার সম্প্রসারণে লিংকেজ কর্মশালা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উর্বর মাটির ব্যবহার কমানো এবং পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে বাগেরহাটে লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে CODEC-SMART প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মধুসূদন দেবনাথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে CODEC-এর বাগেরহাট অঞ্চলের ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমান, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেনসহ প্রকল্পের কর্মকর্তা, কংক্রিট ব্লক উৎপাদনকারী, ঠিকাদার, ইটভাটার মালিক, কারখানার মালিক, বিক্রেতা, ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আলোকে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে ইটের বিকল্প হিসেবে ধাপে ধাপে ১০০ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

সরকারি ক্রেতাদের সঙ্গে স্থানীয় ব্লক উৎপাদনকারীদের সরাসরি যোগাযোগ তৈরি, পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ লিংকেজ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, CODEC বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী—এই পাঁচ জেলার ২১টি উপজেলায় কংক্রিট সামগ্রীর উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। বর্তমানে ৪৮ জন উদ্যোক্তা ম্যানুয়াল, সেমি-অটোমেটিক ও অটোমেটিক মেশিনের মাধ্যমে কংক্রিট ব্লক, সলিড ব্লক, হোলো ব্লক, ইউনিব্লক ও পার্কিং টাইলসসহ বিভিন্ন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজার সম্প্রসারণে CODEC ও PKSF-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত ব্লকের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি কমাতে প্রচলিত ইটভাটার মালিকদেরও ধাপে ধাপে ব্লক উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি উন্নয়নকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও দপ্তরপ্রধানদের নিজ নিজ বিভাগের উন্নয়নকাজে ব্লক ব্যবহারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।

SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানো নয়; সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিত করে উদ্যোক্তাদের জন্য একটি টেকসই বাজার নিশ্চিত করা।”

স্থানীয় কংক্রিট ব্লক উদ্যোক্তা জিয়াউল হক জোসেফ বলেন, “বাইরে থেকে পণ্য আনার পরিবর্তে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত ব্লক ব্যবহার করলে স্থানীয় ব্যবসায়ীরা যেমন টিকে থাকতে পারবেন, তেমনি সরকারের পরিবহন ও সরবরাহ ব্যয়ও অনেকটা কমে আসবে।”

কর্মশালায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর গুণগত মান, সরকারি উন্নয়নকাজে ব্লকের ব্যবহার বৃদ্ধি, স্থানীয় উৎপাদকদের সঙ্গে সরকারি ক্রেতাদের বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের জন্য টেকসই বাজার তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x