ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের ভিসা নীতিতে কড়াকড়ি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
পাঠক: ৬৩ জন
প্রিন্ট

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের ভিসা নীতিতে কড়াকড়ি

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের ভিসা ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন নিয়মে বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার সময় স্বামী-স্ত্রী বা সন্তানকে সঙ্গে নিয়ে দেশটিতে থাকতে পারবেন না। একই সঙ্গে ওয়ার্কিং হলিডে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন ব্যবস্থা।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এসব পরিবর্তনের কথা জানান। সরকারের লক্ষ্য হলো আগামী কয়েক বছরে দেশটির নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

নতুন ব্যবস্থার আওতায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ব্যাকপ্যাকারদের ওয়ার্কিং হলিডে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ব্যালট ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলেই সবাই স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন না।

এ ছাড়া সব ভিজিটর ভিসায় ‘নো ফারদার স্টে’ শর্ত যুক্ত করা হবে। এর ফলে ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের পর দেশটির ভেতর থেকে অন্য কোনো ভিসা, যেমন পার্টনার ভিসার জন্য আবেদন করে অবস্থান করার সুযোগ সীমিত হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, আগের যোগ্যতার তুলনায় উচ্চতর স্তরের শিক্ষায় অগ্রসর হলে তবেই অনেক ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা নবায়নের সুযোগ থাকবে।

তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম রাখা হবে। এসব দেশের কিছু শিক্ষার্থী তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানকে সঙ্গে আনার সুযোগ পাবেন। অধিকাংশ শিক্ষার্থী ভিসায় অবশ্য দ্বিতীয় আবেদনকারী হিসেবে পরিবারের সদস্যদের যুক্ত করার সুযোগ থাকবে না।

বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী কাজ করার সুযোগ পান। তবে তাঁরা কত ঘণ্টা কাজ করতে পারবেন, তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোর্সের ধরনসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।

অভিবাসন কমানোর এই উদ্যোগের পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কও রয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টি আগামী তিন বছরে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমানোর প্রস্তাব দিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, নতুন ভিসা নীতির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক চাপের সম্পর্ক রয়েছে—এমন ধারণা সঠিক নয়।

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ২০২৫ সালের জুনে শেষ হওয়া এক বছরে আন্তর্জাতিক শিক্ষা থেকে দেশটির আয় ছিল ৫৩ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার। দেশটির রপ্তানি আয়ের মধ্যে এটি চতুর্থ বৃহত্তম খাত।

তবু অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের ওপর গত কয়েক বছরে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চার বছরে শিক্ষার্থী ভিসার আবেদন ফি প্রায় তিন গুণ বেড়ে ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার যোগ্যতা এবং গ্র্যাজুয়েট ভিসার আবেদনকারীদের ন্যূনতম সঞ্চয়ের শর্তও কঠোর করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সীমান্ত পুনরায় খুলে দিলে দেশটিতে অভিবাসন দ্রুত বাড়তে থাকে। এ বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার ও অস্থায়ী কর্মীদের বড় ভূমিকা ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই প্রবাহ কমেছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরে অস্ট্রেলিয়ার নিট বিদেশি অভিবাসন ছিল প্রায় ৩ লাখ ৬ হাজার। এর মধ্যে অর্ধেকের বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। ২০২৩ সালে নিট অভিবাসন সর্বোচ্চ প্রায় ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের ভিসা নীতিতে কড়াকড়ি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের ভিসা ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন নিয়মে বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার সময় স্বামী-স্ত্রী বা সন্তানকে সঙ্গে নিয়ে দেশটিতে থাকতে পারবেন না। একই সঙ্গে ওয়ার্কিং হলিডে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন ব্যবস্থা।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এসব পরিবর্তনের কথা জানান। সরকারের লক্ষ্য হলো আগামী কয়েক বছরে দেশটির নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

নতুন ব্যবস্থার আওতায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ব্যাকপ্যাকারদের ওয়ার্কিং হলিডে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ব্যালট ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলেই সবাই স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন না।

এ ছাড়া সব ভিজিটর ভিসায় ‘নো ফারদার স্টে’ শর্ত যুক্ত করা হবে। এর ফলে ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের পর দেশটির ভেতর থেকে অন্য কোনো ভিসা, যেমন পার্টনার ভিসার জন্য আবেদন করে অবস্থান করার সুযোগ সীমিত হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, আগের যোগ্যতার তুলনায় উচ্চতর স্তরের শিক্ষায় অগ্রসর হলে তবেই অনেক ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা নবায়নের সুযোগ থাকবে।

তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম রাখা হবে। এসব দেশের কিছু শিক্ষার্থী তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানকে সঙ্গে আনার সুযোগ পাবেন। অধিকাংশ শিক্ষার্থী ভিসায় অবশ্য দ্বিতীয় আবেদনকারী হিসেবে পরিবারের সদস্যদের যুক্ত করার সুযোগ থাকবে না।

বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী কাজ করার সুযোগ পান। তবে তাঁরা কত ঘণ্টা কাজ করতে পারবেন, তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোর্সের ধরনসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।

অভিবাসন কমানোর এই উদ্যোগের পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কও রয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টি আগামী তিন বছরে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমানোর প্রস্তাব দিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, নতুন ভিসা নীতির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক চাপের সম্পর্ক রয়েছে—এমন ধারণা সঠিক নয়।

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ২০২৫ সালের জুনে শেষ হওয়া এক বছরে আন্তর্জাতিক শিক্ষা থেকে দেশটির আয় ছিল ৫৩ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার। দেশটির রপ্তানি আয়ের মধ্যে এটি চতুর্থ বৃহত্তম খাত।

তবু অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের ওপর গত কয়েক বছরে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চার বছরে শিক্ষার্থী ভিসার আবেদন ফি প্রায় তিন গুণ বেড়ে ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার যোগ্যতা এবং গ্র্যাজুয়েট ভিসার আবেদনকারীদের ন্যূনতম সঞ্চয়ের শর্তও কঠোর করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সীমান্ত পুনরায় খুলে দিলে দেশটিতে অভিবাসন দ্রুত বাড়তে থাকে। এ বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার ও অস্থায়ী কর্মীদের বড় ভূমিকা ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই প্রবাহ কমেছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরে অস্ট্রেলিয়ার নিট বিদেশি অভিবাসন ছিল প্রায় ৩ লাখ ৬ হাজার। এর মধ্যে অর্ধেকের বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। ২০২৩ সালে নিট অভিবাসন সর্বোচ্চ প্রায় ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x