ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, রাজশাহীর ফ্ল্যাটে নারীসহ ওসি আটক

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
পাঠক: ৭১ জন
প্রিন্ট

ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, রাজশাহীর ফ্ল্যাটে নারীসহ ওসি আটক

রাজশাহীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক পুলিশ কর্মকর্তাকে এক নারীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রায় দুই ঘণ্টা দরজায় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা খোলা হয়। পরে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়। ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী দাবি করে অভিযোগ করেন, মাহবুব ওই ফ্ল্যাটে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছেন। তার অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। আন্নির ভাষ্য, শুক্রবার সকাল ৭টার দিকে তিনি নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে যান। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ভেতরে মাহবুব আলম রয়েছেন জানতে পেরে পুলিশ দরজা ভাঙেনি বলে দাবি করেন আন্নি। এরপর তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা খুলে দেন। দরজা খোলার পর মাহবুব আলম ও এক নারীকে ভেতরে পাওয়া যায়। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। ওই নারী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

‘ওই নারী আমার স্ত্রী’, দাবি মাহবুবের

থানায় নেওয়ার সময় মাহবুব আলম দাবি করেন, সঙ্গে থাকা নারী তার স্ত্রী। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে আন্নি আক্তার নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবি করেন। মাহবুবের বক্তব্য, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন। এ বিষয়ে পুলিশের কাছে একটি কাগজও জমা দিয়েছেন বলে জানান তিনি। তবে আন্নির দাবি, তিনি কোনো তালাকের কাগজ হাতে পাননি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাহবুব চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ দিয়েছেন।

বিয়ের পর একাধিক নারীর কথা জানতে পারেন: আন্নি

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব বিভিন্ন জেলায় কর্মরত থাকার সময় একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। আন্নি জানান, এর আগে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাটে ওই নারীকে তার সঙ্গে দেখেছিলেন। তখন পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করেননি। তার দাবি, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন মাহবুব নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে গেছেন এবং সেখানে ওই নারীও রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকালে তিনি সেখানে যান। পরে দরজা না খোলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আন্নি। মাহবুব আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

কথিত পালিত মেয়ের নামে ভাড়া ফ্ল্যাট

সংশ্লিষ্টদের ভাষ্য, নাদের হাজির মোড়ের ফ্ল্যাটটি মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব ও ওই নারী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

২০২৪ সালেও প্রত্যাহার

মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলমের কোনো ছুটি ছিল না এবং কাউকে জানিয়েও তিনি রাজশাহীতে যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। তিনি জানান, মাহবুব আলম প্রশিক্ষণকেন্দ্রে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশের সদস্য। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।

সিদ্ধান্ত নেয়নি পুলিশ

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও ওই নারীকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, তালাকের কাগজ এবং ফ্ল্যাটে ওই নারী ও মাহবুব আলমের অবস্থানের বিষয়গুলো যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, রাজশাহীর ফ্ল্যাটে নারীসহ ওসি আটক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক পুলিশ কর্মকর্তাকে এক নারীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রায় দুই ঘণ্টা দরজায় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা খোলা হয়। পরে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়। ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী দাবি করে অভিযোগ করেন, মাহবুব ওই ফ্ল্যাটে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছেন। তার অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। আন্নির ভাষ্য, শুক্রবার সকাল ৭টার দিকে তিনি নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে যান। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ভেতরে মাহবুব আলম রয়েছেন জানতে পেরে পুলিশ দরজা ভাঙেনি বলে দাবি করেন আন্নি। এরপর তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা খুলে দেন। দরজা খোলার পর মাহবুব আলম ও এক নারীকে ভেতরে পাওয়া যায়। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। ওই নারী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

‘ওই নারী আমার স্ত্রী’, দাবি মাহবুবের

থানায় নেওয়ার সময় মাহবুব আলম দাবি করেন, সঙ্গে থাকা নারী তার স্ত্রী। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে আন্নি আক্তার নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবি করেন। মাহবুবের বক্তব্য, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন। এ বিষয়ে পুলিশের কাছে একটি কাগজও জমা দিয়েছেন বলে জানান তিনি। তবে আন্নির দাবি, তিনি কোনো তালাকের কাগজ হাতে পাননি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাহবুব চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ দিয়েছেন।

বিয়ের পর একাধিক নারীর কথা জানতে পারেন: আন্নি

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব বিভিন্ন জেলায় কর্মরত থাকার সময় একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। আন্নি জানান, এর আগে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাটে ওই নারীকে তার সঙ্গে দেখেছিলেন। তখন পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করেননি। তার দাবি, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন মাহবুব নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে গেছেন এবং সেখানে ওই নারীও রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকালে তিনি সেখানে যান। পরে দরজা না খোলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আন্নি। মাহবুব আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

কথিত পালিত মেয়ের নামে ভাড়া ফ্ল্যাট

সংশ্লিষ্টদের ভাষ্য, নাদের হাজির মোড়ের ফ্ল্যাটটি মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব ও ওই নারী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

২০২৪ সালেও প্রত্যাহার

মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলমের কোনো ছুটি ছিল না এবং কাউকে জানিয়েও তিনি রাজশাহীতে যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। তিনি জানান, মাহবুব আলম প্রশিক্ষণকেন্দ্রে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশের সদস্য। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।

সিদ্ধান্ত নেয়নি পুলিশ

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও ওই নারীকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, তালাকের কাগজ এবং ফ্ল্যাটে ওই নারী ও মাহবুব আলমের অবস্থানের বিষয়গুলো যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x