ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ অস্ত্রের কোনো রেকর্ড রাখেননি জিয়াউল, পাঠান বরিশাল র‍্যাব-৮-এ: সাক্ষী

টারমিগান অনলাইন রিপোর্ট
টারমিগান অনলাইন রিপোর্ট, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম
পাঠক: ৫৯ জন
প্রিন্ট

১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ অস্ত্রের কোনো রেকর্ড রাখেননি জিয়াউল, পাঠান বরিশাল র‍্যাব-৮-এ: সাক্ষী
জিয়াউল আহসান | ছবি: সংগৃহীত

১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ কোনো ধরনের অফিসিয়াল রেকর্ড ছাড়াই বরিশাল র‍্যাব-৮ কার্যালয়ে রাখা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন সাবেক র‍্যাব কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী। বৃহস্পতিবার সাবেক র‍্যাব পরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের ১৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাব্বির রহমান ওসমানী। জেরার সময় তিনি এসব তথ্য জানান। আসামিপক্ষের আইনজীবী মো. শাহিদুর রহমানের প্রশ্নের জবাবে সাব্বির বলেন, জিয়াউল আহসান তাঁদের বরিশাল র‍্যাব-৮ কার্যালয়ে কিছু অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ রেখেছিলেন, যার কোনো অফিসিয়াল রেকর্ড ছিল না। ওই অস্ত্র ও গোলাবারুদের উৎস সম্পর্কে জানতে চাইলে সাক্ষী জানান, সেগুলো ১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্রের অংশ ছিল। সাব্বির রহমান ২০০৯ সালের অক্টোবরে র‍্যাব-৮-এর উপঅধিনায়ক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। সে সময় জিয়াউল আহসান র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন।

আলকাস মাঝিকে হত্যার নির্দেশের অভিযোগ

জেরায় সাব্বির রহমান আরও বলেন, আলকাস মাঝিকে হত্যার নির্দেশ জিয়াউল আহসানের কাছ থেকে পাওয়ার পর তিনি বিষয়টি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাননি। সাক্ষীর ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে বা গোপনে লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আলকাস মাঝির মতো তাঁরও পরিণতি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি ভয় পেয়েছিলেন। ট্রাইব্যুনালে দেওয়া আগের সাক্ষ্যে সাব্বির জানিয়েছিলেন, ২০১১ সালের জুনে জিয়াউল আহসান তাঁকে ফোন করে আলকাস মাঝির বিষয়ে জানতে চান। সাক্ষ্য অনুযায়ী, আলকাস র‍্যাবের একটি কথিত ‘গলফ অপারেশন’-এ ব্যবহৃত হতেন। সাব্বিরের ভাষ্য, আলকাস চরদুয়ানি বাজারে ওই ধরনের অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ করছেন এবং র‍্যাবের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছেন—এমন কথা বলে জিয়াউল আহসান তাঁকে আলকাসকে হত্যার নির্দেশ দেন বলে তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। সাক্ষী জানান, পরে আলকাসের পরিবারের কাছ থেকে তিনি জানতে পারেন যে আলকাস নিখোঁজ হয়েছেন।

২০১১ সালের অভিযানের প্রসঙ্গ

জেরার সময় ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধইঞ্চাবাড়িতে র‍্যাব-৮-এর একটি অভিযানের বিষয়ও উঠে আসে। ওই ঘটনায় আলকাসসহ চারজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাব্বির রহমান বলেন, ওই অভিযানের কথা তাঁর মনে নেই। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ওই ঘটনার পরদিন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং ঘটনাস্থল থেকে সাব্বির সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছিলেন। তবে সাক্ষী বলেন, তিনি এমন কোনো মন্তব্য করেছিলেন কি না, তা তাঁর মনে নেই। আসামিপক্ষের পক্ষ থেকে ঘটনাটিকে র‍্যাব ও ‘রাজু বাহিনী’র মধ্যে কথিত বন্দুকযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হলে সাক্ষী বলেন, “কথাটি সত্যি নয়।” সাব্বির আরও জানান, পরবর্তী সময়ে সেনাবাহিনীতে ফিরে গিয়ে জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত বিভিন্ন অভিযানের বিষয়ে তিনি তৎকালীন সেনাপ্রধানকে মৌখিকভাবে জানিয়েছিলেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ অস্ত্রের কোনো রেকর্ড রাখেননি জিয়াউল, পাঠান বরিশাল র‍্যাব-৮-এ: সাক্ষী

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ কোনো ধরনের অফিসিয়াল রেকর্ড ছাড়াই বরিশাল র‍্যাব-৮ কার্যালয়ে রাখা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন সাবেক র‍্যাব কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী। বৃহস্পতিবার সাবেক র‍্যাব পরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের ১৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাব্বির রহমান ওসমানী। জেরার সময় তিনি এসব তথ্য জানান। আসামিপক্ষের আইনজীবী মো. শাহিদুর রহমানের প্রশ্নের জবাবে সাব্বির বলেন, জিয়াউল আহসান তাঁদের বরিশাল র‍্যাব-৮ কার্যালয়ে কিছু অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ রেখেছিলেন, যার কোনো অফিসিয়াল রেকর্ড ছিল না। ওই অস্ত্র ও গোলাবারুদের উৎস সম্পর্কে জানতে চাইলে সাক্ষী জানান, সেগুলো ১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্রের অংশ ছিল। সাব্বির রহমান ২০০৯ সালের অক্টোবরে র‍্যাব-৮-এর উপঅধিনায়ক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। সে সময় জিয়াউল আহসান র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন।

আলকাস মাঝিকে হত্যার নির্দেশের অভিযোগ

জেরায় সাব্বির রহমান আরও বলেন, আলকাস মাঝিকে হত্যার নির্দেশ জিয়াউল আহসানের কাছ থেকে পাওয়ার পর তিনি বিষয়টি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাননি। সাক্ষীর ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে বা গোপনে লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আলকাস মাঝির মতো তাঁরও পরিণতি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি ভয় পেয়েছিলেন। ট্রাইব্যুনালে দেওয়া আগের সাক্ষ্যে সাব্বির জানিয়েছিলেন, ২০১১ সালের জুনে জিয়াউল আহসান তাঁকে ফোন করে আলকাস মাঝির বিষয়ে জানতে চান। সাক্ষ্য অনুযায়ী, আলকাস র‍্যাবের একটি কথিত ‘গলফ অপারেশন’-এ ব্যবহৃত হতেন। সাব্বিরের ভাষ্য, আলকাস চরদুয়ানি বাজারে ওই ধরনের অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ করছেন এবং র‍্যাবের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছেন—এমন কথা বলে জিয়াউল আহসান তাঁকে আলকাসকে হত্যার নির্দেশ দেন বলে তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। সাক্ষী জানান, পরে আলকাসের পরিবারের কাছ থেকে তিনি জানতে পারেন যে আলকাস নিখোঁজ হয়েছেন।

২০১১ সালের অভিযানের প্রসঙ্গ

জেরার সময় ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধইঞ্চাবাড়িতে র‍্যাব-৮-এর একটি অভিযানের বিষয়ও উঠে আসে। ওই ঘটনায় আলকাসসহ চারজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাব্বির রহমান বলেন, ওই অভিযানের কথা তাঁর মনে নেই। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ওই ঘটনার পরদিন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং ঘটনাস্থল থেকে সাব্বির সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছিলেন। তবে সাক্ষী বলেন, তিনি এমন কোনো মন্তব্য করেছিলেন কি না, তা তাঁর মনে নেই। আসামিপক্ষের পক্ষ থেকে ঘটনাটিকে র‍্যাব ও ‘রাজু বাহিনী’র মধ্যে কথিত বন্দুকযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হলে সাক্ষী বলেন, “কথাটি সত্যি নয়।” সাব্বির আরও জানান, পরবর্তী সময়ে সেনাবাহিনীতে ফিরে গিয়ে জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত বিভিন্ন অভিযানের বিষয়ে তিনি তৎকালীন সেনাপ্রধানকে মৌখিকভাবে জানিয়েছিলেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x