ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

হুথিদের হামলা বাড়ায় সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, জরুরি বৈঠকের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
পাঠক: ১০৪ জন
প্রিন্ট

হুথিদের হামলা বাড়ায় সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, জরুরি বৈঠকের প্রস্তুতি
সৌদি আরবের মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৭ আগস্ট ২০২৬। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলা জোরদারের মধ্যে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও পাকিস্তান। সৌদিকে সহায়তার উপায় নিয়ে তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’-এর আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার সৌদি, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয় এবং সৌদি আরবের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করা হয়।  এর মধ্যে হুথিরা বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মক্কা, জেদ্দা ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবুসহ কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতিও দেশটির সেনাদের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

হুথিদের বিষয়ে ইরানের বক্তব্য

হুথিদের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, হুথিরা তাদের কর্মকাণ্ডের জন্য নিজেরাই দায়ী। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে ইয়েমেনে হুথিদের ওপর ইরানের প্রভাব কতটা, তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

হুথিদের হামলা বাড়ায় সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, জরুরি বৈঠকের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথিদের হামলা জোরদারের মধ্যে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও পাকিস্তান। সৌদিকে সহায়তার উপায় নিয়ে তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’-এর আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার সৌদি, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয় এবং সৌদি আরবের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করা হয়।  এর মধ্যে হুথিরা বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মক্কা, জেদ্দা ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবুসহ কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতিও দেশটির সেনাদের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

হুথিদের বিষয়ে ইরানের বক্তব্য

হুথিদের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, হুথিরা তাদের কর্মকাণ্ডের জন্য নিজেরাই দায়ী। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে ইয়েমেনে হুথিদের ওপর ইরানের প্রভাব কতটা, তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x