ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নিউইয়র্কে সাবওয়ে ট্রেনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, সন্দেহভাজন পুলিশ হেফাজতে

মো. আসাদুজ্জামান
যুক্তরাষ্ট্র প্রতিনিধি, ৫ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
পাঠক: ৫৫ জন
প্রিন্ট

নিউইয়র্কে সাবওয়ে ট্রেনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, সন্দেহভাজন পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সগামী একটি পাতালরেলে (J Train) চলন্ত অবস্থায় এক যাত্রীকে অতর্কিত ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে উডহ্যাভেন বুলেভার্ড স্টেশনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ (NYPD)। >

সাংবাদিক সোনিয়া রিনকনের সংগৃহীত তথ্যে জানা যায়, নিহত ব্যক্তির বয়স ৫৯ বছর। ট্রেন থেকে শুরু হওয়া একটি বাকবিতণ্ডা স্টেশনের প্ল্যাটফর্মে গড়ালে একপর্যায়ে ওই প্রবীণ যাত্রীকে রান্নাঘরের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়।

ঘটনার পর পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন থেকে নেমে আসার দৃশ্য এবং হামলাকারীর ব্যবহৃত রক্তমাখা ছুরিটি প্ল্যাটফর্ম থেকে নিচের রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ধাওয়ায় সন্দেহভাজন তরুণ পালিয়ে একটি ভবনের ছাদে আত্মগোপন করেন। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পুলিশ গিয়ে তাকে সেই ছাদ থেকে গ্রেফতার করে।

আহত অবস্থায় উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫৯ বছর বয়সী ওই প্রবীণ যাত্রীকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকেরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৬ সালে নিউইয়র্কের পাতালরেল (Subway) ব্যবস্থায় এটি ৬ষ্ঠ হত্যাকাণ্ডের ঘটনা। এই মর্মান্তিক ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল তা জানতে আটক ২৫ বছর বয়সী তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে সাবওয়ে ট্রেনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, সন্দেহভাজন পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সগামী একটি পাতালরেলে (J Train) চলন্ত অবস্থায় এক যাত্রীকে অতর্কিত ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে উডহ্যাভেন বুলেভার্ড স্টেশনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ (NYPD)। >

সাংবাদিক সোনিয়া রিনকনের সংগৃহীত তথ্যে জানা যায়, নিহত ব্যক্তির বয়স ৫৯ বছর। ট্রেন থেকে শুরু হওয়া একটি বাকবিতণ্ডা স্টেশনের প্ল্যাটফর্মে গড়ালে একপর্যায়ে ওই প্রবীণ যাত্রীকে রান্নাঘরের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়।

ঘটনার পর পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন থেকে নেমে আসার দৃশ্য এবং হামলাকারীর ব্যবহৃত রক্তমাখা ছুরিটি প্ল্যাটফর্ম থেকে নিচের রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ধাওয়ায় সন্দেহভাজন তরুণ পালিয়ে একটি ভবনের ছাদে আত্মগোপন করেন। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পুলিশ গিয়ে তাকে সেই ছাদ থেকে গ্রেফতার করে।

আহত অবস্থায় উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫৯ বছর বয়সী ওই প্রবীণ যাত্রীকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকেরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৬ সালে নিউইয়র্কের পাতালরেল (Subway) ব্যবস্থায় এটি ৬ষ্ঠ হত্যাকাণ্ডের ঘটনা। এই মর্মান্তিক ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল তা জানতে আটক ২৫ বছর বয়সী তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x