ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসের বোতলজাত সয়াবিন তেলে কারচুপি, জরিমানা ৭৫ হাজার টাকা

শেখ শরীফ মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ( অনলাইন ), ২ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম
পাঠক: ৬১ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসের বোতলজাত সয়াবিন তেলে কারচুপি, জরিমানা ৭৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এর মধ্যে ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম ছিল।

এ ছাড়া পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রির বিষয়টি শনাক্ত করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

এ সময় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেট্রোলজি পরিদর্শক মো. হাফিজুর রহমান।

বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বিক্রি, পরিমাপে কম দেওয়া, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নজরদারিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসের বোতলজাত সয়াবিন তেলে কারচুপি, জরিমানা ৭৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এর মধ্যে ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম ছিল।

এ ছাড়া পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রির বিষয়টি শনাক্ত করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

এ সময় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেট্রোলজি পরিদর্শক মো. হাফিজুর রহমান।

বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বিক্রি, পরিমাপে কম দেওয়া, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নজরদারিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x