ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি ফুটেছে কৃষকের মুখে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
পাঠক: ৪১ জন
প্রিন্ট

সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি ফুটেছে কৃষকের মুখে
ছবিটি মুন্সীগঞ্জের বাংলাবাজার থেকে তোলা

একসময় পাটকে বলা হতো কৃষকের গলার ফাঁস। উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় পাট চাষ করে লোকসানের মুখে পড়তেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। পাটের ভালো দামের পাশাপাশি পাটকাঠির বহুমুখী ব্যবহার ও বাড়তি চাহিদা নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজশাহীর গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাটচাষিদের।

একসময় পাটকাঠি মূলত রান্নার জ্বালানি ও ঘরের বেড়া তৈরির কাজে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে পাটকাঠি আর ফেলনা কোনো কৃষিজ উপজাত নয়। পানের বরজ, পার্টিকেল বোর্ড, চারকোল ও বিভিন্ন শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে এর ব্যবহার বাড়ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকেরা।

গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পাটের আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকানো এবং আঁটি বেঁধে সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা। গ্রামীণ সড়কের দুই পাশে সারি সারি পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। কুমুরপুর, রাজবাড়ী, চর আষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী ও বাসুদেবপুর এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়ভাবে পাটকাঠি সংগ্রহের একটি প্রচলিত ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন এলাকার নারীরা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পাটচাষিদের কাছ থেকে পাটকাঠি সংগ্রহ করেন। বিনিময়ে তাঁরা পাটের আঁশ ছাড়ানোর কাজে কৃষকদের সহযোগিতা করেন।

পাটচাষি আব্দুল মতিন বলেন, দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের কাছ থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি আঁটি পাটকাঠি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। এতে পাটের আঁশ বিক্রির বাইরে বাড়তি অর্থ পাওয়া যাচ্ছে।

পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাঁরা কৃষকদের কাছ থেকে প্রতি মুঠো পাটকাঠি ২০ থেকে ৩০ টাকা দরে কেনেন। পরে সেগুলো পার্শ্ববর্তী শহরে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন। এতে ভ্যানপ্রতি প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ন আহম্মেদ জানান, চলতি মৌসুমে গোদাগাড়ীতে পাটের ভালো ফলন হয়েছে। পাট জাগ দেওয়া নিয়েও তেমন কোনো সমস্যা হয়নি। বর্তমানে হাটবাজারে প্রতি মণ পাট ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, পাটের উপজাত পাটকাঠি দিয়ে পানের বরজ তৈরি, চারকোল উৎপাদনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এসব ক্ষেত্রে চাহিদা বাড়ায় পাটকাঠির বাজারও সম্প্রসারিত হচ্ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন কৃষকেরা।

কৃষি ও শিল্পসংশ্লিষ্টদের মতে, পাটকাঠির বহুমুখী ব্যবহার আরও সম্প্রসারিত হলে কৃষকদের জন্য এটি বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি ফুটেছে কৃষকের মুখে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

একসময় পাটকে বলা হতো কৃষকের গলার ফাঁস। উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় পাট চাষ করে লোকসানের মুখে পড়তেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। পাটের ভালো দামের পাশাপাশি পাটকাঠির বহুমুখী ব্যবহার ও বাড়তি চাহিদা নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজশাহীর গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাটচাষিদের।

একসময় পাটকাঠি মূলত রান্নার জ্বালানি ও ঘরের বেড়া তৈরির কাজে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে পাটকাঠি আর ফেলনা কোনো কৃষিজ উপজাত নয়। পানের বরজ, পার্টিকেল বোর্ড, চারকোল ও বিভিন্ন শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে এর ব্যবহার বাড়ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকেরা।

গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পাটের আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকানো এবং আঁটি বেঁধে সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা। গ্রামীণ সড়কের দুই পাশে সারি সারি পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। কুমুরপুর, রাজবাড়ী, চর আষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী ও বাসুদেবপুর এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়ভাবে পাটকাঠি সংগ্রহের একটি প্রচলিত ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন এলাকার নারীরা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পাটচাষিদের কাছ থেকে পাটকাঠি সংগ্রহ করেন। বিনিময়ে তাঁরা পাটের আঁশ ছাড়ানোর কাজে কৃষকদের সহযোগিতা করেন।

পাটচাষি আব্দুল মতিন বলেন, দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের কাছ থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি আঁটি পাটকাঠি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। এতে পাটের আঁশ বিক্রির বাইরে বাড়তি অর্থ পাওয়া যাচ্ছে।

পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাঁরা কৃষকদের কাছ থেকে প্রতি মুঠো পাটকাঠি ২০ থেকে ৩০ টাকা দরে কেনেন। পরে সেগুলো পার্শ্ববর্তী শহরে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন। এতে ভ্যানপ্রতি প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ন আহম্মেদ জানান, চলতি মৌসুমে গোদাগাড়ীতে পাটের ভালো ফলন হয়েছে। পাট জাগ দেওয়া নিয়েও তেমন কোনো সমস্যা হয়নি। বর্তমানে হাটবাজারে প্রতি মণ পাট ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, পাটের উপজাত পাটকাঠি দিয়ে পানের বরজ তৈরি, চারকোল উৎপাদনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এসব ক্ষেত্রে চাহিদা বাড়ায় পাটকাঠির বাজারও সম্প্রসারিত হচ্ছে। ফলে পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন কৃষকেরা।

কৃষি ও শিল্পসংশ্লিষ্টদের মতে, পাটকাঠির বহুমুখী ব্যবহার আরও সম্প্রসারিত হলে কৃষকদের জন্য এটি বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে সোনালি আঁশের পাশাপাশি পাটকাঠিও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x