ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মৌসুম শেষেও কানসাটে নাবি ও বারোমাসি আমের দাপট, অসময়ে হিমসাগর উৎপাদনে নতুন সম্ভাবনা

অসময়ের আমে সরগরম কানসাট বাজার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
পাঠক: ৮৪ জন
প্রিন্ট

অসময়ের আমে সরগরম কানসাট বাজার

আমের মৌসুম শেষ হয়েছে বেশ আগেই। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে এখনো কমেনি আমের কেনাবেচা। মৌসুমি আমের সরবরাহ কমে এলেও নাবি ও বারোমাসি জাতের আম ঘিরে জমজমাট রয়েছে জেলার বৃহত্তম এই বাজার।

আশ্বিনা, বারি-৪, বারি-৮, গৌড়মতি, কাটিমন ও ব্যানানা ম্যাঙ্গোর মতো জাতের আম এখনো বাজারে আসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসব আম নিয়ে আসছেন কানসাটে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা।

বর্তমানে কানসাট বাজারে আশ্বিনা আম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বারি-৪ ১৫০ থেকে ১৮০ টাকা, গৌড়মতি ১৬০ থেকে ১৮০ টাকা, কাটিমন ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মণ হিসেবে আম কিনলে দাম কিছুটা কম পড়ছে।

চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, মৌসুমের শেষদিকে নাবি জাতের আমের ভালো দাম পাওয়ায় তাঁদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। কয়েক দিন আগেও আমের বাজারে দরপতনের চাপ থাকলেও বর্তমানে নাবি জাতের আমের চাহিদায় বাজারের চিত্র বদলে গেছে।

বারি-৪ ও ব্যানানা ম্যাঙ্গো নিয়ে বাজারে আসা চাষি আবদুস সালাম বলেন, প্রতি মণ বারি-৪ আম প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো প্রায় ৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। মৌসুমের শেষ দিকে প্রত্যাশিত দাম পাওয়ায় তিনি সন্তুষ্ট।

কাটিমন আম নিয়ে বাজারে আসা চাষি আশরাফুল ইসলাম বলেন, মৌসুমের শেষ সময়ে কাটিমন ৬ হাজার থেকে ৮ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উৎপাদন ব্যয়ের তুলনায় এই দাম সন্তোষজনক বলেও জানান তিনি।

তবে এবারের মৌসুম শেষে চাষিদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে অসময়ে খিরসাপাত বা হিমসাগর আম উৎপাদন। সাধারণত মে-জুন মাসে বাজারে আসে এই আম। কিন্তু শিবগঞ্জের কয়েকজন চাষি পরীক্ষামূলকভাবে আগস্ট মাসেও গাছে খিরসাপাত ধরিয়ে সাফল্য পেয়েছেন।

শিবগঞ্জের কয়েকটি বাগানে মৌসুম শেষ হওয়ার পরও গাছে ঝুলছে জিআই স্বীকৃত খিরসাপাত বা হিমসাগর আম। অসময়ে উৎপাদিত এসব আমের দামও স্বাভাবিক মৌসুমের তুলনায় কয়েকগুণ বেশি। কোথাও কোথাও বাগান থেকেই প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

শিবগঞ্জের ভাঙাব্রিজ এলাকার আমচাষি সজিব আলীর বাগানেও কাটিমনের পাশাপাশি ঝুলছে খিরসাপাত আম। অসময়ে গাছে হিমসাগর দেখে প্রথমে তিনিও বিস্মিত হন। পরে আম পরিপক্ব হলে এর চাহিদা তৈরি হয়। এমনকি বাগানে গিয়ে প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন বলেন, খিরসাপাত আমের দেশি-বিদেশি চাহিদা রয়েছে। তবে মৌসুমের শুরুতে একসঙ্গে বিপুল পরিমাণ আম বাজারে আসায় চাষিরা অনেক সময় কাঙ্ক্ষিত দাম পান না।

অসময়ে খিরসাপাত উৎপাদনের বিষয়টি তাঁদের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, এভাবে আম ধরানোর ঘটনা আগে তাঁদের জানা ছিল না। বিষয়টি নিয়ে তাঁরা কাজ করবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।

তিনি বলেন, মৌসুম শেষের দিকে এসেও নাবি জাতের আমের সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে কানসাটসহ জেলার বিভিন্ন আমবাজারে এখনো আমের কেনাবেচা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

অসময়ের আমে সরগরম কানসাট বাজার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আমের মৌসুম শেষ হয়েছে বেশ আগেই। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে এখনো কমেনি আমের কেনাবেচা। মৌসুমি আমের সরবরাহ কমে এলেও নাবি ও বারোমাসি জাতের আম ঘিরে জমজমাট রয়েছে জেলার বৃহত্তম এই বাজার।

আশ্বিনা, বারি-৪, বারি-৮, গৌড়মতি, কাটিমন ও ব্যানানা ম্যাঙ্গোর মতো জাতের আম এখনো বাজারে আসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসব আম নিয়ে আসছেন কানসাটে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা।

বর্তমানে কানসাট বাজারে আশ্বিনা আম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বারি-৪ ১৫০ থেকে ১৮০ টাকা, গৌড়মতি ১৬০ থেকে ১৮০ টাকা, কাটিমন ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মণ হিসেবে আম কিনলে দাম কিছুটা কম পড়ছে।

চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, মৌসুমের শেষদিকে নাবি জাতের আমের ভালো দাম পাওয়ায় তাঁদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। কয়েক দিন আগেও আমের বাজারে দরপতনের চাপ থাকলেও বর্তমানে নাবি জাতের আমের চাহিদায় বাজারের চিত্র বদলে গেছে।

বারি-৪ ও ব্যানানা ম্যাঙ্গো নিয়ে বাজারে আসা চাষি আবদুস সালাম বলেন, প্রতি মণ বারি-৪ আম প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো প্রায় ৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। মৌসুমের শেষ দিকে প্রত্যাশিত দাম পাওয়ায় তিনি সন্তুষ্ট।

কাটিমন আম নিয়ে বাজারে আসা চাষি আশরাফুল ইসলাম বলেন, মৌসুমের শেষ সময়ে কাটিমন ৬ হাজার থেকে ৮ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উৎপাদন ব্যয়ের তুলনায় এই দাম সন্তোষজনক বলেও জানান তিনি।

তবে এবারের মৌসুম শেষে চাষিদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে অসময়ে খিরসাপাত বা হিমসাগর আম উৎপাদন। সাধারণত মে-জুন মাসে বাজারে আসে এই আম। কিন্তু শিবগঞ্জের কয়েকজন চাষি পরীক্ষামূলকভাবে আগস্ট মাসেও গাছে খিরসাপাত ধরিয়ে সাফল্য পেয়েছেন।

শিবগঞ্জের কয়েকটি বাগানে মৌসুম শেষ হওয়ার পরও গাছে ঝুলছে জিআই স্বীকৃত খিরসাপাত বা হিমসাগর আম। অসময়ে উৎপাদিত এসব আমের দামও স্বাভাবিক মৌসুমের তুলনায় কয়েকগুণ বেশি। কোথাও কোথাও বাগান থেকেই প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

শিবগঞ্জের ভাঙাব্রিজ এলাকার আমচাষি সজিব আলীর বাগানেও কাটিমনের পাশাপাশি ঝুলছে খিরসাপাত আম। অসময়ে গাছে হিমসাগর দেখে প্রথমে তিনিও বিস্মিত হন। পরে আম পরিপক্ব হলে এর চাহিদা তৈরি হয়। এমনকি বাগানে গিয়ে প্রতি মণ ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে আম কিনে নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন বলেন, খিরসাপাত আমের দেশি-বিদেশি চাহিদা রয়েছে। তবে মৌসুমের শুরুতে একসঙ্গে বিপুল পরিমাণ আম বাজারে আসায় চাষিরা অনেক সময় কাঙ্ক্ষিত দাম পান না।

অসময়ে খিরসাপাত উৎপাদনের বিষয়টি তাঁদের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, এভাবে আম ধরানোর ঘটনা আগে তাঁদের জানা ছিল না। বিষয়টি নিয়ে তাঁরা কাজ করবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।

তিনি বলেন, মৌসুম শেষের দিকে এসেও নাবি জাতের আমের সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে কানসাটসহ জেলার বিভিন্ন আমবাজারে এখনো আমের কেনাবেচা চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত
অসময়ের আমে সরগরম কানসাট বাজার
0:00 / 0:00
1x