ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

স্পেন-ইতালি অভিবাসন বিরোধে সীমান্ত নিয়ন্ত্রণ, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

স্পেন-ইতালি অভিবাসন বিরোধে সীমান্ত নিয়ন্ত্রণ, বাড়ছে উত্তেজনা
অনিয়মিত অভিবাসন নিয়ে বিরোধের জেরে ইতালি থেকে স্পেনে আসা বিমান ও জাহাজের যাত্রীদের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। শুক্রবার স্পেন সরকার জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। স্পেনের সরকারি ঘোষণায় বলা হয়েছে, ইতালি থেকে আসা যাত্রীদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। দেশটির ভাষ্য, ইতালি থেকে অব্যাহত অনিয়মিত অভিবাসনের চাপের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইতালিও স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছিল। দেশটি জানিয়েছে, অন্তত ১৫ আগস্ট পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। ইতালির সীমান্ত নিয়ন্ত্রণের পেছনে মূল কারণ হিসেবে গত ৩০ জুলাই স্পেনের আফ্রিকান ভূখণ্ড সেউতায় মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনাকে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় ৭২ হাজার মানুষের প্রবেশের কথা স্পেন জানিয়েছে। শুক্রবার ইতালি স্পষ্ট করে বলেছে, তারা স্পেনের কোনো ‘চূড়ান্ত নির্দেশ’ বা চাপের কাছে নতি স্বীকার করবে না। দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তা বা সন্ত্রাসবাদের ঝুঁকি নেই, নতুন করে অভিবাসীর ঢল নামছে না এবং অনিয়মিত অভিবাসীরা ইউরোপের ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে না—এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তারা সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে স্পেনও জানিয়েছিল, ইতালি তাদের আরোপ করা সীমান্ত নিয়ন্ত্রণ তুলে না নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ব্যবস্থায় সাধারণত সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে নিয়মিত নিয়ন্ত্রণ থাকে না। তবে বিশেষ নিরাপত্তা বা জনশৃঙ্খলাজনিত পরিস্থিতিতে সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের সুযোগ রয়েছে। সেউতায় সাম্প্রতিক অভিবাসী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে স্পেন ও ইতালির মধ্যে এ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সূত্র: রয়টার্স

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্পেন-ইতালি অভিবাসন বিরোধে সীমান্ত নিয়ন্ত্রণ, বাড়ছে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
অনিয়মিত অভিবাসন নিয়ে বিরোধের জেরে ইতালি থেকে স্পেনে আসা বিমান ও জাহাজের যাত্রীদের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। শুক্রবার স্পেন সরকার জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। স্পেনের সরকারি ঘোষণায় বলা হয়েছে, ইতালি থেকে আসা যাত্রীদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। দেশটির ভাষ্য, ইতালি থেকে অব্যাহত অনিয়মিত অভিবাসনের চাপের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইতালিও স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছিল। দেশটি জানিয়েছে, অন্তত ১৫ আগস্ট পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। ইতালির সীমান্ত নিয়ন্ত্রণের পেছনে মূল কারণ হিসেবে গত ৩০ জুলাই স্পেনের আফ্রিকান ভূখণ্ড সেউতায় মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনাকে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় ৭২ হাজার মানুষের প্রবেশের কথা স্পেন জানিয়েছে। শুক্রবার ইতালি স্পষ্ট করে বলেছে, তারা স্পেনের কোনো ‘চূড়ান্ত নির্দেশ’ বা চাপের কাছে নতি স্বীকার করবে না। দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তা বা সন্ত্রাসবাদের ঝুঁকি নেই, নতুন করে অভিবাসীর ঢল নামছে না এবং অনিয়মিত অভিবাসীরা ইউরোপের ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে না—এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তারা সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে স্পেনও জানিয়েছিল, ইতালি তাদের আরোপ করা সীমান্ত নিয়ন্ত্রণ তুলে না নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ব্যবস্থায় সাধারণত সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে নিয়মিত নিয়ন্ত্রণ থাকে না। তবে বিশেষ নিরাপত্তা বা জনশৃঙ্খলাজনিত পরিস্থিতিতে সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের সুযোগ রয়েছে। সেউতায় সাম্প্রতিক অভিবাসী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে স্পেন ও ইতালির মধ্যে এ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সূত্র: রয়টার্স

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x