ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলা, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং সিংড়া জোনাল অফিস (নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান। এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবুসাইদ খান, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা সিংড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলা, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং সিংড়া জোনাল অফিস (নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান। এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবুসাইদ খান, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা সিংড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x