ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক, তদন্ত কমিটি গঠন

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে সজীব (৩২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরদিকে সজীবকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে পুলিশ।

ঘটনার পর সোমবার রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত তিন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘটনার পর সালামত উল্লাহ রনি, আজাহারুল ইসলাম তামিম এবং জুলাইযোদ্ধা ইউনুস আলী থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ ও পরিচয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক, তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে সজীব (৩২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরদিকে সজীবকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে পুলিশ।

ঘটনার পর সোমবার রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত তিন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘটনার পর সালামত উল্লাহ রনি, আজাহারুল ইসলাম তামিম এবং জুলাইযোদ্ধা ইউনুস আলী থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ ও পরিচয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x