ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

লৌহজংয়ে শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

লৌহজংয়ে শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় লৌহজং উপজেলার মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অন্যতম বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ মানুষের অক্সিজেনের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দল ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে সফল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় আন্তরিকতার সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে নারীরা বাড়ির আঙিনা ও ছাদে বাগান গড়ে তুললে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিত করতেও তা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও গ্রামীণ অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত। সঠিক সময়ে গাছ রোপণ ও পরিচর্যা করলে তা ভবিষ্যতের জন্য মূল্যবান সম্পদে পরিণত হয়। তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি ফলজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতীকীভাবে মাঠ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে স্থানীয় বাসিন্দা ও দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ জানান, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা বিতরণ নয়, সেগুলোর পরিচর্যা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতেও নিয়মিত তদারকি করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং বৈশ্বিক পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় লৌহজং উপজেলার মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অন্যতম বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ মানুষের অক্সিজেনের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দল ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে সফল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় আন্তরিকতার সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে নারীরা বাড়ির আঙিনা ও ছাদে বাগান গড়ে তুললে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিত করতেও তা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও গ্রামীণ অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত। সঠিক সময়ে গাছ রোপণ ও পরিচর্যা করলে তা ভবিষ্যতের জন্য মূল্যবান সম্পদে পরিণত হয়। তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি ফলজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতীকীভাবে মাঠ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে স্থানীয় বাসিন্দা ও দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ জানান, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা বিতরণ নয়, সেগুলোর পরিচর্যা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতেও নিয়মিত তদারকি করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং বৈশ্বিক পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x