ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে পদ্মা সেতু এলাকায় ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে পদ্মা সেতু এলাকায় ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত কফ সিরাপভিত্তিক মাদক ‘স্কাফ’ পরিবহনের অভিযোগে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‌্যাব-১০।

এ সময় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মাদক বহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‌্যাব-১০-এর দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে স্কাফ সিরাপের অপব্যবহার বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন মহাসড়ক ও পদ্মা সেতু করিডোর ব্যবহার করে এই মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পদ্মা সেতু এলাকায় ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত কফ সিরাপভিত্তিক মাদক ‘স্কাফ’ পরিবহনের অভিযোগে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‌্যাব-১০।

এ সময় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মাদক বহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‌্যাব-১০-এর দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে স্কাফ সিরাপের অপব্যবহার বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন মহাসড়ক ও পদ্মা সেতু করিডোর ব্যবহার করে এই মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x