ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট

নাটোরের সিংড়ায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার প্রমুখ।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এ অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার প্রমুখ।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এ অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x