ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ড্রেজার মালিক-বালু ব্যবসায়ীর সঙ্গে জমির মালিকদের যোগসাজশের অভিযোগ, কারও কাছে নেই লিখিত অনুমতি; প্রশাসনের তালিকায় থাকলেও ব্যবস্থা নিয়ে প্রশ্ন

টঙ্গীবাড়ীতে কৃষিজমি ভরাটের মহোৎসব: ১১ ড্রেজারে তিন ফসলি জমি ধ্বংসের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৭ এএম
পাঠক: ৯৩ জন
প্রিন্ট

টঙ্গীবাড়ীতে কৃষিজমি ভরাটের মহোৎসব: ১১ ড্রেজারে তিন ফসলি জমি ধ্বংসের অভিযোগ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কৃষিজমি ভরাটের যেন মহোৎসব চলছে

ড্রেজার মালিক-বালু ব্যবসায়ীর সঙ্গে জমির মালিকদের যোগসাজশের অভিযোগ, কারও কাছে নেই লিখিত অনুমতি; প্রশাসনের তালিকায় থাকলেও ব্যবস্থা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কৃষিজমি ভরাটের যেন মহোৎসব চলছে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের চাষি বালিগাঁও, নুরপুর, বালিগাঁও বাজারের উত্তর পাশ হয়ে সুবচনী বাজার ও আউটশাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক ড্রেজার বসিয়ে ফসলি ও তিন ফসলি জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে প্রায় ১১টি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু এনে কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে একদিকে কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ড্রেজারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা ও আইনগত বিধিনিষেধের বিষয়টি জানা সত্ত্বেও প্রভাবশালী একটি মহল কৃষিজমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে ড্রেজার ব্যবসায়ী, বালু সরবরাহকারী এবং জমির মালিকদের পারস্পরিক যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

যেসব এলাকায় চলছে ভরাট

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, বালিগাঁও ইউনিয়নের নুরপুর বউবাজারের পাশে দুটি ড্রেজার, চাষি বালিগাঁও ক্লাবের সামনে একটি, চাষি বালিগাঁও মসজিদের উত্তর পাশে একটি এবং বালিগাঁও ব্রিজের দক্ষিণ পাশে একটি ড্রেজার বসানো হয়েছে।

এ ছাড়া বালিগাঁও বাজারসংলগ্ন উত্তরে একটি সমিলের পাশে দুটি, শিলিমপুর এলাকায় চারটি এবং সুবচনী ট্রেনিং সেন্টারের পাশে আরও একটি ড্রেজার দিয়ে জমি ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অর্থাৎ, অল্প কয়েক কিলোমিটারের মধ্যেই প্রায় ১১টি ড্রেজার দিয়ে একযোগে জমি ভরাটের কাজ চলার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, ভরাট করা জমিগুলোর একটি অংশ আগে কৃষিকাজে ব্যবহৃত হতো এবং কোথাও কোথাও একাধিক ফসল উৎপাদন করা হতো। এখন সেসব জমিতে বালু ফেলে জমির স্বাভাবিক কৃষি বৈশিষ্ট্য নষ্ট করা হচ্ছে।

লিখিত অনুমতি নেই, তারপরও চলছে ভরাট

এই প্রতিবেদনের অনুসন্ধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া গেছে তা হলো—জমি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কৃষিজমি ভরাটের কোনো লিখিত অনুমোদন বা অনুমতিপত্র নেই।

প্রতিবেদকের কাছে থাকা তথ্য-প্রমাণেও সংশ্লিষ্ট জমির কৃষি শ্রেণির বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে সরেজমিনে ড্রেজার মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি ভরাটের বিষয়ে তাদের কাছে কোনো লিখিত অনুমতি নেই।

তবে সংশ্লিষ্টদের কেউ কেউ দাবি করেছেন, তারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এবং সেই ভিত্তিতেই কাজ করছেন।

প্রশ্ন হচ্ছে, মৌখিকভাবে কোনো কর্মকর্তাকে অবহিত করা কি কৃষিজমি ভরাটের লিখিত অনুমতির বিকল্প?

সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে লিখিত কোনো অনুমোদন চাওয়া হলে তা দেখাতে পারেননি বলে অনুসন্ধানে জানা গেছে।

জমির মালিকদের দায় নিয়েও প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি ভরাটের ঘটনায় শুধু ড্রেজার মালিক কিংবা বালু ব্যবসায়ীদের দায়ী করে অভিযান চালালে মূল বিষয়টি আড়ালে থেকে যাবে।

কারণ, যে জমিতে বালু ফেলা হচ্ছে, সেই জমির মালিকের সম্মতি ছাড়া সাধারণত সেখানে দীর্ঘ সময় ধরে ভরাটকাজ চালানো সম্ভব নয়। ফলে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক—উভয়ের ভূমিকা তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

তাদের দাবি, যে জমির মালিক নিজের কৃষিজমি ভরাটের জন্য ড্রেজার বসানোর অনুমতি দিয়েছেন কিংবা ভরাটকাজে সরাসরি যুক্ত হয়েছেন, তদন্তে দায় প্রমাণিত হলে তাকেও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের আওতায় আনতে হবে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

“শুধু ড্রেজার বন্ধ করলে হবে না। যে ব্যক্তি নিজের জমিতে ড্রেজার বসিয়ে বালু ফেলাচ্ছেন, তাকেও জিজ্ঞাসা করতে হবে—কোন অনুমতিতে জমি ভরাট করছেন?”

‘১৭ বছর না খেয়ে ছিলাম, এখন একটু একটু করে খাব’

ড্রেজার দিয়ে জমি ভরাটের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনের কাছে জানতে চাইলে তাদের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে।

তাদের একজনের বক্তব্য, দীর্ঘ সময় তারা ‘না খেয়ে’ ছিলেন এবং বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে—এমন দাবি করে এখন ‘একটু একটু করে খাবেন’ বলে মন্তব্য করেন। তারা আরও দাবি করেন, মৌখিক অনুমতি নিয়ে এবং এসিল্যান্ড ও ইউএনওকে অবহিত করেই ড্রেজার চালাচ্ছেন।

তবে তাদের বক্তব্যের সমর্থনে কোনো লিখিত সরকারি অনুমতিপত্র পাওয়া যায়নি।

এখানেই উঠছে বড় প্রশ্ন—যদি সত্যিই অনুমোদন থাকে, তাহলে সেই অনুমোদনের লিখিত নথি কোথায়?

ড্রেজারের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী

কৃষিজমি ভরাটের পাশাপাশি ড্রেজারের বিকট শব্দেও অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, দিন-রাত ড্রেজার চলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কেউ প্রতিবাদ করলে কিংবা ড্রেজার বন্ধের কথা বললে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে চান না।

প্রশাসনের তালিকায় ড্রেজার ব্যবসায়ীরা, ব্যবস্থা কোথায়?

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, ড্রেজার ব্যবসা করা ব্যক্তিদের একটি তালিকা প্রশাসনের কাছে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এখানেই স্থানীয়দের প্রশ্ন—যদি অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের কাছে থেকেই থাকে, তাহলে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান বা কার্যকর আইনগত ব্যবস্থা কেন দেখা যাচ্ছে না?

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরের মধ্যেই দিনের পর দিন কৃষিজমি ভরাটের কাজ চলতে থাকলে সরকারি নিষেধাজ্ঞা ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়েই প্রশ্ন দেখা দেয়।

‘ড্রেজার সন্ত্রাস’ বন্ধে শুধু ড্রেজার জব্দ নয়

স্থানীয়দের মতে, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান হলে শুধু ড্রেজার জব্দ বা জরিমানা করলেই হবে না। জমির মালিক, ড্রেজার মালিক, বালু সরবরাহকারী এবং ভরাটকাজে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ভূমিকা তদন্ত করতে হবে।

তাদের দাবি, যেসব জমি ভরাট হচ্ছে সেগুলোর খতিয়ান, জমির শ্রেণি, মালিকানা, ভরাটের উদ্দেশ্য এবং সরকারি অনুমোদনের নথি যাচাই করা হোক।

বিশেষ করে যেসব জমি কৃষিজমি হিসেবে নথিভুক্ত, সেগুলো কীভাবে ভরাট হচ্ছে এবং কার অনুমতিতে হচ্ছে—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্য ব্যাখ্যা দাবি করেছেন তারা।

কৃষিজমি কমলে খাদ্যনিরাপত্তায় প্রভাব

কৃষিজমি নির্বিচারে ভরাটের কারণে শুধু একটি জমি বা একটি এলাকার ক্ষতি হচ্ছে না। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনের ওপর।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে একের পর এক তিন ফসলি জমি ভরাট হতে থাকলে ভবিষ্যতে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাবে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

তাদের ভাষায়, আজ যে জমিতে বালু ফেলে স্থাপনা বা বসতভিটা তৈরি করা হচ্ছে, সেটি একসময় মানুষের খাদ্যের জোগান দিয়েছে।

জনগণের দাবি—দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

এলাকাবাসীর দাবি, কৃষিজমি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে জমি ভরাটের সঙ্গে জড়িত ড্রেজার ব্যবসায়ী ও বালু ব্যবসায়ীদের পাশাপাশি জমির মালিকদের ভূমিকা তদন্ত করে দায় প্রমাণিত হলে তাদেরও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুযায়ী সর্বোচ্চ আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে।

তাদের মতে, জমির মালিককে আইনের বাইরে রেখে শুধু ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে একই জমি বা অন্য জমিতে আবারও ভরাটের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—কোথায় কতটি ড্রেজার চলছে, কোন জমির মালিকের জমি ভরাট হচ্ছে, জমির শ্রেণি কী, কার কাছে কী অনুমোদন আছে এবং কারা বালু সরবরাহ করছে—এসব তথ্য প্রকাশ করে অভিযান পরিচালনা করা হোক।

কারণ, কৃষিজমি রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; অবৈধ ভরাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনলেই এই ‘ড্রেজার সন্ত্রাস’ বন্ধ করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

—চলবে

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে কৃষিজমি ভরাটের মহোৎসব: ১১ ড্রেজারে তিন ফসলি জমি ধ্বংসের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ড্রেজার মালিক-বালু ব্যবসায়ীর সঙ্গে জমির মালিকদের যোগসাজশের অভিযোগ, কারও কাছে নেই লিখিত অনুমতি; প্রশাসনের তালিকায় থাকলেও ব্যবস্থা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কৃষিজমি ভরাটের যেন মহোৎসব চলছে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের চাষি বালিগাঁও, নুরপুর, বালিগাঁও বাজারের উত্তর পাশ হয়ে সুবচনী বাজার ও আউটশাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক ড্রেজার বসিয়ে ফসলি ও তিন ফসলি জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে প্রায় ১১টি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু এনে কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে একদিকে কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ড্রেজারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা ও আইনগত বিধিনিষেধের বিষয়টি জানা সত্ত্বেও প্রভাবশালী একটি মহল কৃষিজমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে ড্রেজার ব্যবসায়ী, বালু সরবরাহকারী এবং জমির মালিকদের পারস্পরিক যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

যেসব এলাকায় চলছে ভরাট

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, বালিগাঁও ইউনিয়নের নুরপুর বউবাজারের পাশে দুটি ড্রেজার, চাষি বালিগাঁও ক্লাবের সামনে একটি, চাষি বালিগাঁও মসজিদের উত্তর পাশে একটি এবং বালিগাঁও ব্রিজের দক্ষিণ পাশে একটি ড্রেজার বসানো হয়েছে।

এ ছাড়া বালিগাঁও বাজারসংলগ্ন উত্তরে একটি সমিলের পাশে দুটি, শিলিমপুর এলাকায় চারটি এবং সুবচনী ট্রেনিং সেন্টারের পাশে আরও একটি ড্রেজার দিয়ে জমি ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অর্থাৎ, অল্প কয়েক কিলোমিটারের মধ্যেই প্রায় ১১টি ড্রেজার দিয়ে একযোগে জমি ভরাটের কাজ চলার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, ভরাট করা জমিগুলোর একটি অংশ আগে কৃষিকাজে ব্যবহৃত হতো এবং কোথাও কোথাও একাধিক ফসল উৎপাদন করা হতো। এখন সেসব জমিতে বালু ফেলে জমির স্বাভাবিক কৃষি বৈশিষ্ট্য নষ্ট করা হচ্ছে।

লিখিত অনুমতি নেই, তারপরও চলছে ভরাট

এই প্রতিবেদনের অনুসন্ধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া গেছে তা হলো—জমি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কৃষিজমি ভরাটের কোনো লিখিত অনুমোদন বা অনুমতিপত্র নেই।

প্রতিবেদকের কাছে থাকা তথ্য-প্রমাণেও সংশ্লিষ্ট জমির কৃষি শ্রেণির বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে সরেজমিনে ড্রেজার মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি ভরাটের বিষয়ে তাদের কাছে কোনো লিখিত অনুমতি নেই।

তবে সংশ্লিষ্টদের কেউ কেউ দাবি করেছেন, তারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এবং সেই ভিত্তিতেই কাজ করছেন।

প্রশ্ন হচ্ছে, মৌখিকভাবে কোনো কর্মকর্তাকে অবহিত করা কি কৃষিজমি ভরাটের লিখিত অনুমতির বিকল্প?

সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে লিখিত কোনো অনুমোদন চাওয়া হলে তা দেখাতে পারেননি বলে অনুসন্ধানে জানা গেছে।

জমির মালিকদের দায় নিয়েও প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি ভরাটের ঘটনায় শুধু ড্রেজার মালিক কিংবা বালু ব্যবসায়ীদের দায়ী করে অভিযান চালালে মূল বিষয়টি আড়ালে থেকে যাবে।

কারণ, যে জমিতে বালু ফেলা হচ্ছে, সেই জমির মালিকের সম্মতি ছাড়া সাধারণত সেখানে দীর্ঘ সময় ধরে ভরাটকাজ চালানো সম্ভব নয়। ফলে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক—উভয়ের ভূমিকা তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

তাদের দাবি, যে জমির মালিক নিজের কৃষিজমি ভরাটের জন্য ড্রেজার বসানোর অনুমতি দিয়েছেন কিংবা ভরাটকাজে সরাসরি যুক্ত হয়েছেন, তদন্তে দায় প্রমাণিত হলে তাকেও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের আওতায় আনতে হবে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

“শুধু ড্রেজার বন্ধ করলে হবে না। যে ব্যক্তি নিজের জমিতে ড্রেজার বসিয়ে বালু ফেলাচ্ছেন, তাকেও জিজ্ঞাসা করতে হবে—কোন অনুমতিতে জমি ভরাট করছেন?”

‘১৭ বছর না খেয়ে ছিলাম, এখন একটু একটু করে খাব’

ড্রেজার দিয়ে জমি ভরাটের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনের কাছে জানতে চাইলে তাদের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে।

তাদের একজনের বক্তব্য, দীর্ঘ সময় তারা ‘না খেয়ে’ ছিলেন এবং বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে—এমন দাবি করে এখন ‘একটু একটু করে খাবেন’ বলে মন্তব্য করেন। তারা আরও দাবি করেন, মৌখিক অনুমতি নিয়ে এবং এসিল্যান্ড ও ইউএনওকে অবহিত করেই ড্রেজার চালাচ্ছেন।

তবে তাদের বক্তব্যের সমর্থনে কোনো লিখিত সরকারি অনুমতিপত্র পাওয়া যায়নি।

এখানেই উঠছে বড় প্রশ্ন—যদি সত্যিই অনুমোদন থাকে, তাহলে সেই অনুমোদনের লিখিত নথি কোথায়?

ড্রেজারের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী

কৃষিজমি ভরাটের পাশাপাশি ড্রেজারের বিকট শব্দেও অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, দিন-রাত ড্রেজার চলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কেউ প্রতিবাদ করলে কিংবা ড্রেজার বন্ধের কথা বললে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে চান না।

প্রশাসনের তালিকায় ড্রেজার ব্যবসায়ীরা, ব্যবস্থা কোথায়?

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, ড্রেজার ব্যবসা করা ব্যক্তিদের একটি তালিকা প্রশাসনের কাছে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এখানেই স্থানীয়দের প্রশ্ন—যদি অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের কাছে থেকেই থাকে, তাহলে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান বা কার্যকর আইনগত ব্যবস্থা কেন দেখা যাচ্ছে না?

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরের মধ্যেই দিনের পর দিন কৃষিজমি ভরাটের কাজ চলতে থাকলে সরকারি নিষেধাজ্ঞা ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়েই প্রশ্ন দেখা দেয়।

‘ড্রেজার সন্ত্রাস’ বন্ধে শুধু ড্রেজার জব্দ নয়

স্থানীয়দের মতে, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান হলে শুধু ড্রেজার জব্দ বা জরিমানা করলেই হবে না। জমির মালিক, ড্রেজার মালিক, বালু সরবরাহকারী এবং ভরাটকাজে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ভূমিকা তদন্ত করতে হবে।

তাদের দাবি, যেসব জমি ভরাট হচ্ছে সেগুলোর খতিয়ান, জমির শ্রেণি, মালিকানা, ভরাটের উদ্দেশ্য এবং সরকারি অনুমোদনের নথি যাচাই করা হোক।

বিশেষ করে যেসব জমি কৃষিজমি হিসেবে নথিভুক্ত, সেগুলো কীভাবে ভরাট হচ্ছে এবং কার অনুমতিতে হচ্ছে—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্য ব্যাখ্যা দাবি করেছেন তারা।

কৃষিজমি কমলে খাদ্যনিরাপত্তায় প্রভাব

কৃষিজমি নির্বিচারে ভরাটের কারণে শুধু একটি জমি বা একটি এলাকার ক্ষতি হচ্ছে না। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনের ওপর।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে একের পর এক তিন ফসলি জমি ভরাট হতে থাকলে ভবিষ্যতে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাবে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

তাদের ভাষায়, আজ যে জমিতে বালু ফেলে স্থাপনা বা বসতভিটা তৈরি করা হচ্ছে, সেটি একসময় মানুষের খাদ্যের জোগান দিয়েছে।

জনগণের দাবি—দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

এলাকাবাসীর দাবি, কৃষিজমি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে জমি ভরাটের সঙ্গে জড়িত ড্রেজার ব্যবসায়ী ও বালু ব্যবসায়ীদের পাশাপাশি জমির মালিকদের ভূমিকা তদন্ত করে দায় প্রমাণিত হলে তাদেরও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুযায়ী সর্বোচ্চ আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে।

তাদের মতে, জমির মালিককে আইনের বাইরে রেখে শুধু ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে একই জমি বা অন্য জমিতে আবারও ভরাটের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—কোথায় কতটি ড্রেজার চলছে, কোন জমির মালিকের জমি ভরাট হচ্ছে, জমির শ্রেণি কী, কার কাছে কী অনুমোদন আছে এবং কারা বালু সরবরাহ করছে—এসব তথ্য প্রকাশ করে অভিযান পরিচালনা করা হোক।

কারণ, কৃষিজমি রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; অবৈধ ভরাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনলেই এই ‘ড্রেজার সন্ত্রাস’ বন্ধ করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

—চলবে

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x