ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

তুরস্কের ট্রাবজোনস্পরে দুই বছরের চুক্তিতে সাবেক লিভারপুল মিডফিল্ডার

সালাহর সঙ্গে আবারও একই দলে ফাবিনহো

খেলাধুলা ডেস্ক
খেলাধুলা ডেস্ক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম
পাঠক: ৭৬ জন
প্রিন্ট

সালাহর সঙ্গে আবারও একই দলে ফাবিনহো

সাবেক লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহর সঙ্গে আবারও একই ক্লাবে খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর দুই বছরের চুক্তিতে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার ক্লাবটি জানায়, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ফাবিনহোর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। তুরস্কের স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতি মৌসুমে ২৬ লাখ ইউরো নিশ্চিত পারিশ্রমিকের পাশাপাশি ১৪ লাখ ইউরো সাইনিং ফি পাবেন।

ট্রাবজোনস্পরে যোগ দেওয়ার পর সাবেক সতীর্থ সালাহর সঙ্গে পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফাবিনহো।

তিনি বলেন, লিভারপুলে পাঁচ বছর সালাহর সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। আবারও তার সঙ্গে খেলতে পারাটা বিশেষ অনুভূতির। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সালাহর ব্যক্তিত্ব ও অর্জনের জন্যও তিনি তাকে অনেক সম্মান করেন।

দলে নিজের ভূমিকা সম্পর্কে ফাবিনহো বলেন, সামর্থ্য অনুযায়ী দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘদিন শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সতীর্থদেরও সহযোগিতা করতে চান তিনি।

লিভারপুলে সফল অধ্যায়

২০২৩ সালে লিভারপুল ছাড়ার পর সৌদি আরবের আল-ইত্তিহাদে যোগ দেন ফাবিনহো। সেখানে তিনি ঘরোয়া লিগ শিরোপা জিতেছেন।

লিভারপুলে পাঁচ বছরের অধ্যায়ে ফাবিনহো মোট ২১৯টি ম্যাচ খেলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।

অন্যদিকে সালাহও চলতি মাসে লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন। ফলে দীর্ঘদিনের দুই সতীর্থকে আবারও একই জার্সিতে দেখা যাবে।

গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পর। ইউরোপা লিগের প্লে-অফে বৃহস্পতিবার হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে তুর্কি ক্লাবটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সালাহর সঙ্গে আবারও একই দলে ফাবিনহো

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহর সঙ্গে আবারও একই ক্লাবে খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর দুই বছরের চুক্তিতে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার ক্লাবটি জানায়, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ফাবিনহোর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। তুরস্কের স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতি মৌসুমে ২৬ লাখ ইউরো নিশ্চিত পারিশ্রমিকের পাশাপাশি ১৪ লাখ ইউরো সাইনিং ফি পাবেন।

ট্রাবজোনস্পরে যোগ দেওয়ার পর সাবেক সতীর্থ সালাহর সঙ্গে পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফাবিনহো।

তিনি বলেন, লিভারপুলে পাঁচ বছর সালাহর সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। আবারও তার সঙ্গে খেলতে পারাটা বিশেষ অনুভূতির। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সালাহর ব্যক্তিত্ব ও অর্জনের জন্যও তিনি তাকে অনেক সম্মান করেন।

দলে নিজের ভূমিকা সম্পর্কে ফাবিনহো বলেন, সামর্থ্য অনুযায়ী দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘদিন শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সতীর্থদেরও সহযোগিতা করতে চান তিনি।

লিভারপুলে সফল অধ্যায়

২০২৩ সালে লিভারপুল ছাড়ার পর সৌদি আরবের আল-ইত্তিহাদে যোগ দেন ফাবিনহো। সেখানে তিনি ঘরোয়া লিগ শিরোপা জিতেছেন।

লিভারপুলে পাঁচ বছরের অধ্যায়ে ফাবিনহো মোট ২১৯টি ম্যাচ খেলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।

অন্যদিকে সালাহও চলতি মাসে লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন। ফলে দীর্ঘদিনের দুই সতীর্থকে আবারও একই জার্সিতে দেখা যাবে।

গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পর। ইউরোপা লিগের প্লে-অফে বৃহস্পতিবার হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে তুর্কি ক্লাবটি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত
সালাহর সঙ্গে আবারও একই দলে ফাবিনহো
0:00 / 0:00
1x