ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

উপজেলা ভূমি অফিসের হাজিরায় স্বাক্ষর, কাজ করেন ইউনিয়ন ভূমি অফিসে

নাসিরউদ্দিন
সিরাজদিখান,মুন্সীগঞ্জ, ২ ফলোয়ার
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম
পাঠক: ৫৮ জন
প্রিন্ট

উপজেলা ভূমি অফিসের হাজিরায় স্বাক্ষর, কাজ করেন ইউনিয়ন ভূমি অফিসে
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আলী হোসেনের বিরুদ্ধে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন না করে প্রায় দুই বছর ধরে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি উপজেলা ভূমি অফিসের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করলেও বাস্তবে সেখানে দায়িত্ব পালন না করে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব)-এর দাপ্তরিক কাজে সহযোগিতা করছেন। সরেজমিনে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে হাজিরা খাতায় আলী হোসেনের নিয়মিত স্বাক্ষরের তথ্য পাওয়া যায়। তবে ওই সময় কার্যালয়ে তাঁর উপস্থিতি পাওয়া যায়নি। পরে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাঁকে সেখানে দাপ্তরিক কাজে ব্যস্ত অবস্থায় দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে আলী হোসেন লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত কাজ করছেন। এর আগে দীর্ঘ সময় তিনি ওই এলাকায় কর্মরত ছিলেন। বর্তমানে তাঁর পদায়ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে হলেও তিনি কার্যত ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, উপজেলা ভূমি অফিসে পদায়িত একজন কর্মচারীকে দীর্ঘ সময় ধরে ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো লিখিত আদেশ বা অনুমোদন রয়েছে কি না। একই সঙ্গে তাঁর পদায়ন, দায়িত্ব পালনের আদেশ, হাজিরা খাতা এবং গত দুই বছরের উপস্থিতির তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নামজারিতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

আলী হোসেনের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ করেন, আলী হোসেন প্রায় ১০ থেকে ১১ বছর ধরে এ এলাকার ভূমি অফিসের কার্যক্রমের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন একই এলাকায় থাকায় স্থানীয়দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচিতি তৈরি হয়েছে। মোহাম্মদ আলীর অভিযোগ, নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজ করিয়ে দেওয়ার কথা বলে তাঁর মাধ্যমে অর্থ লেনদেনের ঘটনা ঘটে। তাঁর দাবি, নামজারির ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয় না; কোনো ব্যক্তির কাছ থেকে ৮ হাজার টাকা, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আলী হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলব।’ এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।

কর্তৃপক্ষের বক্তব্য

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, ‘বিষয়টি আগে অবগত ছিলাম না। প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছি। পদায়নের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে খোঁজ নিয়ে দেখব। আর নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ প্রশ্ন হলো, উপজেলা ভূমি অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অবস্থায় একজন কর্মচারী নিয়মিতভাবে অন্য একটি ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করলে এর প্রশাসনিক ভিত্তি কী? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন থাকলে তা কী এবং কতদিনের জন্য—এ তথ্যও এখন যাচাইয়ের দাবি রাখে।

একই সঙ্গে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, আবেদনকারী ও অর্থ লেনদেনের অভিযোগগুলো তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

উপজেলা ভূমি অফিসের হাজিরায় স্বাক্ষর, কাজ করেন ইউনিয়ন ভূমি অফিসে

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আলী হোসেনের বিরুদ্ধে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন না করে প্রায় দুই বছর ধরে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি উপজেলা ভূমি অফিসের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করলেও বাস্তবে সেখানে দায়িত্ব পালন না করে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব)-এর দাপ্তরিক কাজে সহযোগিতা করছেন। সরেজমিনে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে হাজিরা খাতায় আলী হোসেনের নিয়মিত স্বাক্ষরের তথ্য পাওয়া যায়। তবে ওই সময় কার্যালয়ে তাঁর উপস্থিতি পাওয়া যায়নি। পরে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাঁকে সেখানে দাপ্তরিক কাজে ব্যস্ত অবস্থায় দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে আলী হোসেন লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত কাজ করছেন। এর আগে দীর্ঘ সময় তিনি ওই এলাকায় কর্মরত ছিলেন। বর্তমানে তাঁর পদায়ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে হলেও তিনি কার্যত ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, উপজেলা ভূমি অফিসে পদায়িত একজন কর্মচারীকে দীর্ঘ সময় ধরে ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো লিখিত আদেশ বা অনুমোদন রয়েছে কি না। একই সঙ্গে তাঁর পদায়ন, দায়িত্ব পালনের আদেশ, হাজিরা খাতা এবং গত দুই বছরের উপস্থিতির তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নামজারিতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

আলী হোসেনের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ করেন, আলী হোসেন প্রায় ১০ থেকে ১১ বছর ধরে এ এলাকার ভূমি অফিসের কার্যক্রমের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন একই এলাকায় থাকায় স্থানীয়দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচিতি তৈরি হয়েছে। মোহাম্মদ আলীর অভিযোগ, নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজ করিয়ে দেওয়ার কথা বলে তাঁর মাধ্যমে অর্থ লেনদেনের ঘটনা ঘটে। তাঁর দাবি, নামজারির ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয় না; কোনো ব্যক্তির কাছ থেকে ৮ হাজার টাকা, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আলী হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলব।’ এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।

কর্তৃপক্ষের বক্তব্য

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, ‘বিষয়টি আগে অবগত ছিলাম না। প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছি। পদায়নের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে খোঁজ নিয়ে দেখব। আর নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ প্রশ্ন হলো, উপজেলা ভূমি অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অবস্থায় একজন কর্মচারী নিয়মিতভাবে অন্য একটি ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করলে এর প্রশাসনিক ভিত্তি কী? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন থাকলে তা কী এবং কতদিনের জন্য—এ তথ্যও এখন যাচাইয়ের দাবি রাখে।

একই সঙ্গে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, আবেদনকারী ও অর্থ লেনদেনের অভিযোগগুলো তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x