ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

জব্দ কাটিং ড্রেজার, অ্যাংকর বোট, হাউস বোট, এক হাজার ফুট পাইপ ও সাড়ে ৭ হাজার ঘনফুট বালু-মাটি

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
পাঠক: ১৩৩ জন
প্রিন্ট

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ড্রেজারের গ্রিজার আব্দুল খালেক (২৪) ও লিভারম্যান আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। আমিরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।

নৌ পুলিশ জানায়, একটি চক্র ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দলের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতকদের মধ্যে রয়েছেন ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫), লিভারম্যান শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর ও এনামসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন। আবু মুকিত শুভ রাজশাহীর বাগমারা উপজেলার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। শাহ আলম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে।

অভিযানে ‘এম-০১-২৬২২’ নম্বরের কাটিং ড্রেজারসহ জব্দ করা সরঞ্জাম ও বালু-মাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ড্রেজারের গ্রিজার আব্দুল খালেক (২৪) ও লিভারম্যান আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। আমিরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।

নৌ পুলিশ জানায়, একটি চক্র ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দলের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতকদের মধ্যে রয়েছেন ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫), লিভারম্যান শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর ও এনামসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন। আবু মুকিত শুভ রাজশাহীর বাগমারা উপজেলার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। শাহ আলম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে।

অভিযানে ‘এম-০১-২৬২২’ নম্বরের কাটিং ড্রেজারসহ জব্দ করা সরঞ্জাম ও বালু-মাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x