ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

৫০-৬০ জন লোক নিয়ে দেয়াল নির্মাণের অভিযোগ; কার নেতৃত্বে গিয়েছিল তারা, অন্যদের পরিচয় আসছে পরবর্তী প্রতিবেদনে

মুন্সীগঞ্জে কেনা জমিতে দেয়াল তুলে দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম
পাঠক: ২৫৪ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে কেনা জমিতে দেয়াল তুলে দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ
ছবি: দৈনিক টারমিগান

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি এলাকায় অন্যের কাছ থেকে বৈধভাবে ক্রয় করা জমিতে দেয়াল নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কাবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজের জমিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন জমির ক্রেতা নূর মোহাম্মদ মাদবর। শুধু জমিতে প্রবেশে বাধা নয়, সেখানে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। এ ঘটনায় নিজের জমি ফিরে পাওয়া ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

নূর মোহাম্মদ মাদবরের দাবি, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাষানচর মৌজায় আরএস খতিয়ান নম্বর ৯৮০ ও ২৫৯৬-এর অন্তর্ভুক্ত ৬ দশমিক ৮৪ শতাংশ জমি তিনি গোলাম রব্বানী গংয়ের কাছ থেকে ক্রয় করেছেন। জমি কেনার পর সেখানে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে কাবির, আলামিন ও ফিরোজ জমাদারসহ কয়েকজন তাঁকে বাধা দেন।

ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে জমিতে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ফিরোজ জমাদার ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের দাবি, তাতীকান্দি, দেওয়ানকান্দি, শিলই ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব লোকজন নিয়ে আসা হয়েছিল। জমির কাছে গেলে নূর মোহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

দেয়াল নির্মাণের বিষয়টি স্বীকার, দখলের চেষ্টার কথাও বললেন ফিরোজ

এ বিষয়ে ফিরোজ জমাদারের কাছে জানতে চাইলে তিনি জমিতে দেয়াল নির্মাণের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, জমিটি নূর মোহাম্মদ মাদবর কিনেছেন, সেটি ঠিক আছে। তবে তিনি আরও বলেন, ‘দেখেন কী করা যায়। এখনো দখল করতে পারিনি, তবে দখল করতে হবে।’

অন্যদিকে কাবিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও স্বীকার করেন, জমিটি নূর মোহাম্মদ কিনেছেন। তবে তাঁর দাবি, তিনি নূর মোহাম্মদকে জমিটি তাঁর কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

নিজের জমিতেই ঘর তুলতে পারছেন না নূর মোহাম্মদ

ভুক্তভোগী নূর মোহাম্মদ মাদবর বলেন, কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেও সেখানে বসবাসের ব্যবস্থা করতে পারছেন না তিনি। নিজের মাথা গোঁজার মতো ভালো ঘরও নেই। অথচ কেনা জমিতে বসতঘর নির্মাণ করতে গেলেই বাধার মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি আমার কষ্টার্জিত টাকায় জমি কিনেছি। অথচ সেই জমিতে আমাকে ঘর তুলতে দেওয়া হচ্ছে না। যারা আমার জমি দখলের চেষ্টা করছে, তাদের হাত থেকে আমি আমার জমি ফেরত চাই। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

তাঁর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে নিজের কেনা জমিতে স্বাভাবিকভাবে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁর।

কার নেতৃত্বে গিয়েছিল ৫০-৬০ জন, উঠছে প্রশ্ন

জমিতে দেয়াল নির্মাণের সময় কার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক সেখানে গিয়েছিলেন, তাঁদের পরিচয় কী এবং কোন উদ্দেশ্যে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল—এসব বিষয় নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং ভূমিকা নিয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।

ভুক্তভোগী জমির মালিকানা যাচাই, দেয়াল নির্মাণের বৈধতা তদন্ত, জমিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জের প্রশাসন এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের কাছে সরাসরি সহযোগিতা ও ন্যায়বিচার চেয়েছেন নূর মোহাম্মদ মাদবর।

এখন দেখার বিষয়, জমির দলিল ও মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং জমিতে দেয়াল নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তে কী তথ্য বেরিয়ে আসে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে কেনা জমিতে দেয়াল তুলে দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি এলাকায় অন্যের কাছ থেকে বৈধভাবে ক্রয় করা জমিতে দেয়াল নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কাবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজের জমিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন জমির ক্রেতা নূর মোহাম্মদ মাদবর। শুধু জমিতে প্রবেশে বাধা নয়, সেখানে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। এ ঘটনায় নিজের জমি ফিরে পাওয়া ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

নূর মোহাম্মদ মাদবরের দাবি, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাষানচর মৌজায় আরএস খতিয়ান নম্বর ৯৮০ ও ২৫৯৬-এর অন্তর্ভুক্ত ৬ দশমিক ৮৪ শতাংশ জমি তিনি গোলাম রব্বানী গংয়ের কাছ থেকে ক্রয় করেছেন। জমি কেনার পর সেখানে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে কাবির, আলামিন ও ফিরোজ জমাদারসহ কয়েকজন তাঁকে বাধা দেন।

ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে জমিতে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ফিরোজ জমাদার ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের দাবি, তাতীকান্দি, দেওয়ানকান্দি, শিলই ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব লোকজন নিয়ে আসা হয়েছিল। জমির কাছে গেলে নূর মোহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

দেয়াল নির্মাণের বিষয়টি স্বীকার, দখলের চেষ্টার কথাও বললেন ফিরোজ

এ বিষয়ে ফিরোজ জমাদারের কাছে জানতে চাইলে তিনি জমিতে দেয়াল নির্মাণের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, জমিটি নূর মোহাম্মদ মাদবর কিনেছেন, সেটি ঠিক আছে। তবে তিনি আরও বলেন, ‘দেখেন কী করা যায়। এখনো দখল করতে পারিনি, তবে দখল করতে হবে।’

অন্যদিকে কাবিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও স্বীকার করেন, জমিটি নূর মোহাম্মদ কিনেছেন। তবে তাঁর দাবি, তিনি নূর মোহাম্মদকে জমিটি তাঁর কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

নিজের জমিতেই ঘর তুলতে পারছেন না নূর মোহাম্মদ

ভুক্তভোগী নূর মোহাম্মদ মাদবর বলেন, কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেও সেখানে বসবাসের ব্যবস্থা করতে পারছেন না তিনি। নিজের মাথা গোঁজার মতো ভালো ঘরও নেই। অথচ কেনা জমিতে বসতঘর নির্মাণ করতে গেলেই বাধার মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি আমার কষ্টার্জিত টাকায় জমি কিনেছি। অথচ সেই জমিতে আমাকে ঘর তুলতে দেওয়া হচ্ছে না। যারা আমার জমি দখলের চেষ্টা করছে, তাদের হাত থেকে আমি আমার জমি ফেরত চাই। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

তাঁর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে নিজের কেনা জমিতে স্বাভাবিকভাবে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁর।

কার নেতৃত্বে গিয়েছিল ৫০-৬০ জন, উঠছে প্রশ্ন

জমিতে দেয়াল নির্মাণের সময় কার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক সেখানে গিয়েছিলেন, তাঁদের পরিচয় কী এবং কোন উদ্দেশ্যে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল—এসব বিষয় নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং ভূমিকা নিয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।

ভুক্তভোগী জমির মালিকানা যাচাই, দেয়াল নির্মাণের বৈধতা তদন্ত, জমিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জের প্রশাসন এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের কাছে সরাসরি সহযোগিতা ও ন্যায়বিচার চেয়েছেন নূর মোহাম্মদ মাদবর।

এখন দেখার বিষয়, জমির দলিল ও মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং জমিতে দেয়াল নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তে কী তথ্য বেরিয়ে আসে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x