ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

৪০ ভরি স্বর্ণ ছিনতাই, ২০ ভরি নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
পাঠক: ৩৪ জন
প্রিন্ট

৪০ ভরি স্বর্ণ ছিনতাই, ২০ ভরি নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮৫ লাখ টাকার বেশি মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল জাকির হোসেনের বিরুদ্ধে। মামলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছিনতাইয়ের ঘটনার পর বাকি ২০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে তিনি এক মাসের ছুটিতে চলে গিয়েছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও ভুক্তভোগী ব্যবসায়ীর ভগ্নিপতি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বাড়ি থেকে ছিনতাই হওয়া স্বর্ণের প্রায় ২০ ভরি উদ্ধার করেছে পুলিশ। তবে কনস্টেবল জাকিরের কাছে থাকা বলে দাবি করা বাকি ২০ ভরি স্বর্ণ এখনো উদ্ধার হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুম। মামলায় কনস্টেবল জাকির হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

স্বর্ণ হস্তান্তরের দুই মিনিট পরই হাজির পুলিশ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গলিত অবস্থায় থাকা ৪০ ভরি স্বর্ণ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হয়েছিল। ব্যবসায়ী নিঝুমের ভগ্নিপতি মোহাম্মদ আলী রাজশাহী থেকে স্বর্ণের চালানটি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান। মোহাম্মদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চকআলমপুরে। তিনি নির্ধারিত ব্যবসায়ীর কাছে স্বর্ণের চালানটি পৌঁছে দেওয়ার প্রায় দুই মিনিটের মধ্যে সেখানে কনস্টেবল জাকির হোসেনসহ আরও দুজন হাজির হন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ পরিচয়ে তারা স্বর্ণগুলো নিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে।

এরপরই এক মাসের ছুটি

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার পর কনস্টেবল জাকির হোসেন এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। জাকির চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে। ছুটি শেষে কয়েক দিন আগে তিনি কর্মস্থলে যোগ দেন। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। মামলার পর পুলিশ লাইনস থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি ২০ ভরি জাকিরের কাছে থাকার দাবি

পুলিশ সূত্রের ভাষ্য, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন, ছিনতাই হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ২০ ভরি তার কাছে ছিল। ওই স্বর্ণ পুলিশকে দেওয়ার পর তার বাড়ি থেকে তা উদ্ধার করা হয়। মোহাম্মদ আলীর দাবি অনুযায়ী, বাকি ২০ ভরি স্বর্ণ কনস্টেবল জাকির হোসেনের কাছে রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোহাম্মদ আলীই স্বর্ণের চালান সম্পর্কে জাকিরকে জানিয়েছিলেন। পরে জাকির ‘অভিযানের’ কথা বলে স্বর্ণ নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর ৪০ ভরি স্বর্ণ তারা ভাগাভাগি করে নেন বলেও মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন। তবে কনস্টেবল জাকির হোসেন এখনো ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তার কাছে থাকা বলে দাবি করা বাকি ২০ ভরি স্বর্ণও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

সিসিটিভিতে জাকির, মিলেছে কলের তথ্যও

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কলের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কালীনগর ব্রিজের দিকে যেতে দেখা যায়। এ ছাড়া ঘটনার আগে ও ঘটনার দিন মোহাম্মদ আলী ও তার ছেলে মো. নয়নের সঙ্গে জাকিরের একাধিকবার ফোনে কথা হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ঘটনার দুই দিন আগে ৬ আগস্ট জাকির তার নম্বর থেকে নয়নের নম্বরে ১০ বার কথা বলেন। ঘটনার আগের দিন ৭ আগস্ট একই নম্বরে ২৫ বার এবং মোহাম্মদ আলীর নম্বরে সাতবার যোগাযোগ করেন। ঘটনার দিন ৮ আগস্ট জাকির ও নয়নের মধ্যে ১০ বার এবং মোহাম্মদ আলীর সঙ্গে ১১ বার ফোনে কথা হয়।

তবে স্বর্ণ ছিনতাইয়ের পরদিন থেকে নয়ন কিংবা তার বাবা মোহাম্মদ আলীর সঙ্গে জাকিরের আর কোনো ফোনালাপ হয়নি বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নয়নের বন্ধু জাকির

মামলার এজাহার অনুযায়ী, কনস্টেবল জাকির হোসেন মোহাম্মদ আলীর ছেলে মো. নয়নের বন্ধু। এই পরিচয়ের সূত্রেই স্বর্ণের চালান সম্পর্কে জাকির জানতে পারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বর্ণের চালান নির্ধারিত ব্যবসায়ীর কাছে পৌঁছানোর পরপরই জাকিরসহ দুজন সেখানে উপস্থিত হন।

তদন্তে এই যোগাযোগ ও ঘটনাক্রমের মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের মধ্যেই মামলা, গ্রেপ্তার দুজন

স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানাজানি হওয়ার পর কনস্টেবল জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে ঘটনাটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এর মধ্যেই ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করেন। মামলার পর রাতেই এজাহারভুক্ত আসামি কনস্টেবল জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া স্বর্ণের প্রায় অর্ধেক।

সাময়িক বরখাস্তের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে আসামিদের রিমান্ডের আবেদন করবেন। তিনি আরও জানান, কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। পুলিশ সুপার আইনশৃঙ্খলা কমিটির সভায় থাকায় তিনি ফিরে এলে সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করবেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদ আলীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা গেলেও কনস্টেবল জাকিরের কাছে থাকা বলে দাবি করা বাকি স্বর্ণ এখনো উদ্ধার হয়নি। ওই স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এখন তদন্তের মূল প্রশ্ন—ছিনতাই হওয়া বাকি ২০ ভরি স্বর্ণ কোথায় এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত। মামলার তদন্তেই এর উত্তর মিলবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : অপরাধ দুর্ণীতি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৪০ ভরি স্বর্ণ ছিনতাই, ২০ ভরি নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮৫ লাখ টাকার বেশি মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল জাকির হোসেনের বিরুদ্ধে। মামলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছিনতাইয়ের ঘটনার পর বাকি ২০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে তিনি এক মাসের ছুটিতে চলে গিয়েছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও ভুক্তভোগী ব্যবসায়ীর ভগ্নিপতি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বাড়ি থেকে ছিনতাই হওয়া স্বর্ণের প্রায় ২০ ভরি উদ্ধার করেছে পুলিশ। তবে কনস্টেবল জাকিরের কাছে থাকা বলে দাবি করা বাকি ২০ ভরি স্বর্ণ এখনো উদ্ধার হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুম। মামলায় কনস্টেবল জাকির হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

স্বর্ণ হস্তান্তরের দুই মিনিট পরই হাজির পুলিশ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গলিত অবস্থায় থাকা ৪০ ভরি স্বর্ণ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হয়েছিল। ব্যবসায়ী নিঝুমের ভগ্নিপতি মোহাম্মদ আলী রাজশাহী থেকে স্বর্ণের চালানটি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান। মোহাম্মদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চকআলমপুরে। তিনি নির্ধারিত ব্যবসায়ীর কাছে স্বর্ণের চালানটি পৌঁছে দেওয়ার প্রায় দুই মিনিটের মধ্যে সেখানে কনস্টেবল জাকির হোসেনসহ আরও দুজন হাজির হন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ পরিচয়ে তারা স্বর্ণগুলো নিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে।

এরপরই এক মাসের ছুটি

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার পর কনস্টেবল জাকির হোসেন এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। জাকির চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে। ছুটি শেষে কয়েক দিন আগে তিনি কর্মস্থলে যোগ দেন। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। মামলার পর পুলিশ লাইনস থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি ২০ ভরি জাকিরের কাছে থাকার দাবি

পুলিশ সূত্রের ভাষ্য, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন, ছিনতাই হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ২০ ভরি তার কাছে ছিল। ওই স্বর্ণ পুলিশকে দেওয়ার পর তার বাড়ি থেকে তা উদ্ধার করা হয়। মোহাম্মদ আলীর দাবি অনুযায়ী, বাকি ২০ ভরি স্বর্ণ কনস্টেবল জাকির হোসেনের কাছে রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোহাম্মদ আলীই স্বর্ণের চালান সম্পর্কে জাকিরকে জানিয়েছিলেন। পরে জাকির ‘অভিযানের’ কথা বলে স্বর্ণ নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর ৪০ ভরি স্বর্ণ তারা ভাগাভাগি করে নেন বলেও মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন। তবে কনস্টেবল জাকির হোসেন এখনো ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তার কাছে থাকা বলে দাবি করা বাকি ২০ ভরি স্বর্ণও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

সিসিটিভিতে জাকির, মিলেছে কলের তথ্যও

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কলের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কালীনগর ব্রিজের দিকে যেতে দেখা যায়। এ ছাড়া ঘটনার আগে ও ঘটনার দিন মোহাম্মদ আলী ও তার ছেলে মো. নয়নের সঙ্গে জাকিরের একাধিকবার ফোনে কথা হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ঘটনার দুই দিন আগে ৬ আগস্ট জাকির তার নম্বর থেকে নয়নের নম্বরে ১০ বার কথা বলেন। ঘটনার আগের দিন ৭ আগস্ট একই নম্বরে ২৫ বার এবং মোহাম্মদ আলীর নম্বরে সাতবার যোগাযোগ করেন। ঘটনার দিন ৮ আগস্ট জাকির ও নয়নের মধ্যে ১০ বার এবং মোহাম্মদ আলীর সঙ্গে ১১ বার ফোনে কথা হয়।

তবে স্বর্ণ ছিনতাইয়ের পরদিন থেকে নয়ন কিংবা তার বাবা মোহাম্মদ আলীর সঙ্গে জাকিরের আর কোনো ফোনালাপ হয়নি বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নয়নের বন্ধু জাকির

মামলার এজাহার অনুযায়ী, কনস্টেবল জাকির হোসেন মোহাম্মদ আলীর ছেলে মো. নয়নের বন্ধু। এই পরিচয়ের সূত্রেই স্বর্ণের চালান সম্পর্কে জাকির জানতে পারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বর্ণের চালান নির্ধারিত ব্যবসায়ীর কাছে পৌঁছানোর পরপরই জাকিরসহ দুজন সেখানে উপস্থিত হন।

তদন্তে এই যোগাযোগ ও ঘটনাক্রমের মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের মধ্যেই মামলা, গ্রেপ্তার দুজন

স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানাজানি হওয়ার পর কনস্টেবল জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে ঘটনাটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এর মধ্যেই ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করেন। মামলার পর রাতেই এজাহারভুক্ত আসামি কনস্টেবল জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া স্বর্ণের প্রায় অর্ধেক।

সাময়িক বরখাস্তের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে আসামিদের রিমান্ডের আবেদন করবেন। তিনি আরও জানান, কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। পুলিশ সুপার আইনশৃঙ্খলা কমিটির সভায় থাকায় তিনি ফিরে এলে সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করবেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদ আলীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা গেলেও কনস্টেবল জাকিরের কাছে থাকা বলে দাবি করা বাকি স্বর্ণ এখনো উদ্ধার হয়নি। ওই স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এখন তদন্তের মূল প্রশ্ন—ছিনতাই হওয়া বাকি ২০ ভরি স্বর্ণ কোথায় এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত। মামলার তদন্তেই এর উত্তর মিলবে বলে জানিয়েছে পুলিশ।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x