ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নোটিশ জারিতে অতিরিক্ত টাকা দাবি, না দিলে ফাইল নালায় ফেলার হুমকি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
পাঠক: ৬৮ জন
প্রিন্ট

নোটিশ জারিতে অতিরিক্ত টাকা দাবি, না দিলে ফাইল নালায় ফেলার হুমকি
নোটিশ জারিতে ১০০ টাকা নিয়েও আরও ১০০ টাকা দাবি, না দিলে ফাইল নালায় ফেলার হুমকি রেজাউলের। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া এবং আরও টাকা দাবি করার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রায় ২ মিনিট ৩৯ সেকেন্ডের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর রেজাউল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। ভিডিওতে রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট দেখা যায়। সেখানে নোটিশ জারির খরচের কথা উল্লেখ করে তাকে সেবাগ্রহীতার কাছে আরও টাকা দাবি করতে শোনা যায়। ভিডিওতে রেজাউল বলেন, একটি নোটিশ জারি করতে খরচ হয়। সেবাগ্রহীতার পক্ষ থেকে অফিস থেকেই এ ধরনের খরচ পাওয়ার কথা বলা হলে তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে রেজাউলকে বলতে শোনা যায়, সেবাগ্রহীতার নোটিশ এলে সেটি নালার মধ্যে ফেলে দেওয়ার পর নোটিশ পাননি বলে জানাতে হবে। পরে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, “আপনার নোটিশ আসুক, তারপর দ্যাখপোনে। আপনি পারেন নাকি আমি পারি দ্যাখপোনে।” ভিডিওতে তাকে নোটিশ জারির জন্য গাড়ি ভাড়ার প্রয়োজন হয় বলেও দাবি করতে শোনা যায়। এ বিষয়ে এসি ল্যান্ডকে জানাতে সেবাগ্রহীতাকে বলেন তিনি।

অতিরিক্ত টাকা দাবির অভিযোগ

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমিসংক্রান্ত নামজারি, খাজনা কিংবা নোটিশ জারির মতো সাধারণ সেবা নিতে ভূমি কার্যালয়ে গেলে রেজাউল ইসলাম অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে ভোগান্তিতে ফেলার অভিযোগও রয়েছে।

ভুল স্বীকার রেজাউলের

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী রেজাউল ইসলাম বলেন, “আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা আমাকে বদলি করেছেন। আমি আর এমন করব না।” কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নোটিশ জারিতে অতিরিক্ত টাকা দাবি, না দিলে ফাইল নালায় ফেলার হুমকি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া এবং আরও টাকা দাবি করার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রায় ২ মিনিট ৩৯ সেকেন্ডের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর রেজাউল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। ভিডিওতে রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট দেখা যায়। সেখানে নোটিশ জারির খরচের কথা উল্লেখ করে তাকে সেবাগ্রহীতার কাছে আরও টাকা দাবি করতে শোনা যায়। ভিডিওতে রেজাউল বলেন, একটি নোটিশ জারি করতে খরচ হয়। সেবাগ্রহীতার পক্ষ থেকে অফিস থেকেই এ ধরনের খরচ পাওয়ার কথা বলা হলে তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে রেজাউলকে বলতে শোনা যায়, সেবাগ্রহীতার নোটিশ এলে সেটি নালার মধ্যে ফেলে দেওয়ার পর নোটিশ পাননি বলে জানাতে হবে। পরে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, “আপনার নোটিশ আসুক, তারপর দ্যাখপোনে। আপনি পারেন নাকি আমি পারি দ্যাখপোনে।” ভিডিওতে তাকে নোটিশ জারির জন্য গাড়ি ভাড়ার প্রয়োজন হয় বলেও দাবি করতে শোনা যায়। এ বিষয়ে এসি ল্যান্ডকে জানাতে সেবাগ্রহীতাকে বলেন তিনি।

অতিরিক্ত টাকা দাবির অভিযোগ

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমিসংক্রান্ত নামজারি, খাজনা কিংবা নোটিশ জারির মতো সাধারণ সেবা নিতে ভূমি কার্যালয়ে গেলে রেজাউল ইসলাম অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে ভোগান্তিতে ফেলার অভিযোগও রয়েছে।

ভুল স্বীকার রেজাউলের

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী রেজাউল ইসলাম বলেন, “আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা আমাকে বদলি করেছেন। আমি আর এমন করব না।” কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x