ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

চাঁদা দাবির পর পিস্তল ঠেকিয়ে মারধর, থানায় অভিযোগের পর বাড়িতে গুলি

নয়ন হামজা
মুন্সীগঞ্জ , ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
পাঠক: ১২১ জন
প্রিন্ট

চাঁদা দাবির পর পিস্তল ঠেকিয়ে মারধর, থানায় অভিযোগের পর বাড়িতে গুলি
ছবিতে অভিযুক্ত আলমগীর বেপারী ও তার ছেলে রিক্সন বেপারী; ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত ও লিখিত অভিযোগ।

মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে ৩ লাখ টাকা চাঁদা দাবির জেরে এক ব্যক্তিকে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ করার পর রাতে তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগকারী মোহাম্মদ মেহের উল্লাহ মাদবর জানান, আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারী আগে তার বাড়িতে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মেহের উল্লাহ আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে গেলে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি আহত হন। অভিযোগকারী জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। পরে তিনি এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। ২৫ সেপ্টেম্বর রাতে থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন মেহের উল্লাহ। এতে তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি

>মেহের উল্লাহ জানান, গুলি ছোড়ার ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ফায়ার করা কার্তুজের খোসা ও একটি তাজা কার্তুজ পাওয়া যায়। আধারা ইউনিয়নের বিট অফিসার এসআই রিয়াদ ঘটনাস্থলে গিয়ে কার্তুজ দুটি আলামত হিসেবে নিয়ে আসেন বলে জানান তিনি। মেহের উল্লাহ মাদবরের দাবি, তার বা পরিবারের সদস্যদের ওপর ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব বলেন, “অভিযোগটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চাঁদা দাবির পর পিস্তল ঠেকিয়ে মারধর, থানায় অভিযোগের পর বাড়িতে গুলি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে ৩ লাখ টাকা চাঁদা দাবির জেরে এক ব্যক্তিকে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ করার পর রাতে তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগকারী মোহাম্মদ মেহের উল্লাহ মাদবর জানান, আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারী আগে তার বাড়িতে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মেহের উল্লাহ আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে গেলে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি আহত হন। অভিযোগকারী জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। পরে তিনি এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। ২৫ সেপ্টেম্বর রাতে থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন মেহের উল্লাহ। এতে তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি

>মেহের উল্লাহ জানান, গুলি ছোড়ার ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ফায়ার করা কার্তুজের খোসা ও একটি তাজা কার্তুজ পাওয়া যায়। আধারা ইউনিয়নের বিট অফিসার এসআই রিয়াদ ঘটনাস্থলে গিয়ে কার্তুজ দুটি আলামত হিসেবে নিয়ে আসেন বলে জানান তিনি। মেহের উল্লাহ মাদবরের দাবি, তার বা পরিবারের সদস্যদের ওপর ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব বলেন, “অভিযোগটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x