ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে ডব্লিউএইচও-এর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
পাঠক: ৫০ জন
প্রিন্ট

জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে ডব্লিউএইচও-এর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ
ঢাকায় সায়মা ওয়াজেদকে নিজের লেখা বই উপহার দিচ্ছেন ভারতের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ছবিটি ২০১৪ সালের।

জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) WHO  দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। রয়টার্স-এর দেখা ওই পদত্যাগপত্র অনুযায়ী, পদত্যাগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের মাঝামাঝি থেকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। ২০২৫ সালের মার্চে করা ওই অভিযোগের পর WHO-ও তার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে।

ভ্রমণ ব্যয় ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওসায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীনে ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। ২০২৬ সালের ৩ জুলাই ডব্লিউএইচও-কে দেওয়া এক চিঠিতে তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেন। ভ্রমণ ব্যয়সংক্রান্ত অভিযোগকে তারা একজন সহকারীর প্রশাসনিক ভুল হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের জবাবে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং এ যোগ্যতার বিষয়টি ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে তিনি স্পষ্ট করেছিলেন। এ ছাড়া বাংলাদেশে একটি জমি বেআইনিভাবে অধিগ্রহণের অভিযোগও ডব্লিউএইচওতুলেছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সায়মা ওয়াজেদ। তবে তার দাবি, ডব্লিউএইচও-তে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অর্জন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তিনি জমিটির অধিকারী ছিলেন।

‘ডব্লিউএইচও নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছি’

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে কার্যকরভাবে বাধা দেওয়া হচ্ছে। এর ফলেডব্লিউএইচওর  নেতৃত্বের প্রতি তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় এক বছর বেতন ছাড়াই থাকার কারণে তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে পদত্যাগপত্রে জানান সায়মা ওয়াজেদ। তিনি আরও বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সেবা করার দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।

নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রস্তুতি

দুটি সূত্র Reuters-কে জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছিল WHO। তার পরিবর্তে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া আগামী মাসে শুরু হতে পারে। একটি সূত্রের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডব্লিউএইচওএর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে। আঞ্চলিক পরিচালকরা প্রতি পাঁচ বছর পর সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হন। ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালকের পদটি সংস্থাটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্বগুলোর একটি। সংস্থার নীতিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে সমন্বয় করা এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে আঞ্চলিকভাবে নেতৃত্ব দেওয়াও তাদের দায়িত্বের অংশ। সায়মা ওয়াজেদ পদত্যাগের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচও-ও তাৎক্ষণিকভাবে রয়টার্স-এর প্রশ্নের জবাব দেয়নি। এর আগে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন; তবে গোপনীয়তার স্বার্থে তার বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে ডব্লিউএইচও-এর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) WHO  দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। রয়টার্স-এর দেখা ওই পদত্যাগপত্র অনুযায়ী, পদত্যাগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের মাঝামাঝি থেকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। ২০২৫ সালের মার্চে করা ওই অভিযোগের পর WHO-ও তার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে।

ভ্রমণ ব্যয় ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওসায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীনে ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। ২০২৬ সালের ৩ জুলাই ডব্লিউএইচও-কে দেওয়া এক চিঠিতে তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেন। ভ্রমণ ব্যয়সংক্রান্ত অভিযোগকে তারা একজন সহকারীর প্রশাসনিক ভুল হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের জবাবে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং এ যোগ্যতার বিষয়টি ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে তিনি স্পষ্ট করেছিলেন। এ ছাড়া বাংলাদেশে একটি জমি বেআইনিভাবে অধিগ্রহণের অভিযোগও ডব্লিউএইচওতুলেছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সায়মা ওয়াজেদ। তবে তার দাবি, ডব্লিউএইচও-তে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অর্জন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তিনি জমিটির অধিকারী ছিলেন।

‘ডব্লিউএইচও নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছি’

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে কার্যকরভাবে বাধা দেওয়া হচ্ছে। এর ফলেডব্লিউএইচওর  নেতৃত্বের প্রতি তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় এক বছর বেতন ছাড়াই থাকার কারণে তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে পদত্যাগপত্রে জানান সায়মা ওয়াজেদ। তিনি আরও বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সেবা করার দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।

নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রস্তুতি

দুটি সূত্র Reuters-কে জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছিল WHO। তার পরিবর্তে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া আগামী মাসে শুরু হতে পারে। একটি সূত্রের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডব্লিউএইচওএর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে। আঞ্চলিক পরিচালকরা প্রতি পাঁচ বছর পর সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হন। ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালকের পদটি সংস্থাটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্বগুলোর একটি। সংস্থার নীতিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে সমন্বয় করা এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে আঞ্চলিকভাবে নেতৃত্ব দেওয়াও তাদের দায়িত্বের অংশ। সায়মা ওয়াজেদ পদত্যাগের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচও-ও তাৎক্ষণিকভাবে রয়টার্স-এর প্রশ্নের জবাব দেয়নি। এর আগে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন; তবে গোপনীয়তার স্বার্থে তার বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x